সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে এ্যাম্বুল্যান্সের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, মানিকছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ৩০, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম মাসাপ্রু মারমা (৭)। সে মানিকছড়ি গভামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর  ছাত্রী ছিল

সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী এ্যাম্বুল্যান্সের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত স্কুল ছাত্রীকে হাসপাতালে প্ররণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানাস
মাসাপ্রু সোমবার সকাল ৮:৫০ টার দিকে গভামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের কাছাকাছি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গেলে লাশবাহী ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৮১ এ্যাম্বুলেন্সের ধাক্কা দিয়ে যায়। এতে ছাত্রী ম্রাসাপ্রু মারমা গুরুতর আহত হলে তাকে দ্রুত মানিকছড়ি উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃত্যু ঘোষণা করেন।

যদিও লাশবাহী এ্যাম্বলেন্সটির চালক জনরোষ ঠেকাতে তাৎক্ষণিক এ্যাম্বুল্যান্স নিয়ে পালিয়ে যায়।

প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আমি অফিস বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্র-ছাত্রীদের চেচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার।

কিভাবে কি হলো বুজে উঠতে পারছিলাম না।
এদিকে স্কুলে ছাত্র নিহতের খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন।

তিনি এ সময় জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নিবে পুলিশ।
এদিকে মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠীরা সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে অনেকে ক্লাশ না করে বাড়ি ফিরে গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে লংগদুতে বিজিবির উদ্যোগে নানান কর্মসূচি পালন

ওয়াগ্গার তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

রাঙামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা: ৬৭৬ রোগীর চিকিৎসা

রামগড়ে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ

হাতি মানুষের বন্ধু্ত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে-বনমন্ত্রী

চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে সবাইকে- মিজানুর রহমান

খাগড়াছড়িতে পুলিশের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামী ৩৭

১লা বৈশাখ রঙিন করতে মানিকছড়িতে আলপনা আঁকছেন শিল্পীরা

রাঙামাটিতে দুই জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সভা করছেন নির্বাচন কমিশনার

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ার কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: