বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বন্যার্ত্যদের মাঝে বিনামূল্যে খাবার ও  চিকিৎসা সেবা প্রদান মারিশ্যা জোন’র

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ৪, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

বাঘাইছড়ি পৌরসভার কাচালং দাখিল মাদ্রাসা, মাদ্রাসা পাড়া,কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক, বায়তূশ শরফ ও আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্হানরত আশ্রিত ৫ শতাধিক বন্যার্ত্যের মাঝে খাদ্য সহায়তা হিসেবে খিচুরি বিতরণ সহ ৭৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন।

৪ জুলাই বৃহস্পতিবার মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আতিকুর রহমান পদাতিক এর নির্দেশনায় ও উপস্থিতিতে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এসব সহায়তা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন, মারিশ্যা জোন২৭ বিজিবি’র মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান। তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করেন, মেডিকেল সহকারী সিপাহি মোঃ তাজরুল ইসলাম।
বন্যার্ত্যদের মাঝে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরনকালে ২৭ বিজিবি’র সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোঃ আজিমুল হক, পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এইসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র ২৭ বিজিবি মারিশ্যা জোন কতৃক সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষে’র কল্যানে প্রয়োজনীয় ভূমিকা পালনের ভূঁয়শী প্রশংসা করেন। এসময় মারিশ্যা জোন কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনস্বার্থে মারিশ্যা জোন সেবামূলক এসব কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিলাইছড়ি উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

রাঙামাটির মানিকছড়িতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

সম্পাদকের শুভেচ্ছা / অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়ের খবর ডটকম’এর শুভযাত্রা

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে: মাদক ও চোরাচালান প্রতিরোধে সচেতনতা জোরদারের আহ্বান

৩ বছরেও নির্মাণ করা হয়নি প্রতিরক্ষা দেওয়াল / রাঙামাটি সার ভবনসহ আশেপাশের লোকজন মারাত্মক ঝুঁকিতে

রাঙামাটিতে ভূমি ও গৃহহীন আরো ৪৩৯ টি পরিবার ঘর পাচ্ছে

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: