মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচর-লংগদু রাস্তা নির্মাণের চেষ্টা করবো -দীপংকর তালুকদার এমপি 

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ৩১, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

 

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন,

লংগদুর বাইট্টাপাড়া এলাকায় ফায়ার স্টেশন দ্রুত যাতে উদ্বোধন করে কার্যক্রম চালু করতে পারে এবং নানিয়ারচর – লংগদুর রাস্তা যাতে নির্মাণ করা হয় তার জন্য আমি সে ব্যাপারে চেষ্টা করবো এছাড়াও বাইট্টাপাড়া বাজারের কি উন্নয়ন করা যায় তা দেখবেন বলে এব্যাপারে তিনি সকলকে আশ্বাস দেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি), রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থীক সহায়তা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি আশ্বাস প্রদান করেন।

লংগদু উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু এর পরিচালনায় বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাজী ফয়েজুল আজীম, লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলীম, লংগদু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষে শাহাদাত ফরাজি সাকিব, বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম উদদীন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আকিব ওসমান, লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য আসমা আলম,ও আব্দুর রহিম, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দীপংকর তালুকদার এমপি বক্তব্যে তিনি আরো বলেন, এই বাইট্টাপাড়ায় আমি যখন এসেছিলাম, তখন আমাদের তেমন কোন লোক ছিলোনা। এলাকার হাকিম ভাইয়ের সহায়তায় সভা করেছি। বাইট্টাপাড়া হচ্ছে উপজেলার একটি প্রাণ কেন্দ্র জায়গা। কিছু দিন পর এই বাজারের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় আমি ঢাকায় ছিলাম। তা, তৎক্ষনাৎ আমি আপনাদের কাছে বসতে পারিনি। তার জন্য আমি খুবই মর্মাহত। তাই ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানাচ্ছি।

জেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত ৩১ জনকে জন প্রতি ১০ হাজার টাকা করে, কাঠ ব্যবাসায়ী সমিতি কতৃক ২ হাজার টাকা করে, আওয়ামীলীগের পক্ষ থেকে জন প্রতি ৫০ কেজি করে চাউল ও কম্বল বিতরণের ব্যাবস্থা করেছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

নানিয়ারচরে শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভূ-রাজনৈতিক ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান

কেপিএমে মজুরি বৈষম্য নিয়ে মামলার প্রতিবাদে শ্রমিক সভা

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাস্পিয়ন সিজি থান্ডার্স 

নানিয়ারচরে মৎস্য কর্মকর্তার প্রেস ব্রিফিং

কক্সবাজারে হোটেল কর্মচারীর মরদেহ ব্রীজের নিচ থেকে উদ্ধার

রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ বরকলে দুর্ঘটনার শিকার

তেলসহ নিত্যপণ্যর দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

রাইখালীতে জামায়াতে ইসলামী’র গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্টিত

error: Content is protected !!
%d bloggers like this: