বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত বুধবার(১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় উপজেলা সদর শিশু পার্ক ব্যাডমিন্টন কোর্টে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিভিএল( deep digers ltd) এর সহযোগিতায় প্রতিযোগিতায়  গত ১০ জানুয়ারী হতে শুরু হওয়া প্রতিযোগিতা ব্যাডমিহন্টন এককে চ্যাম্পিয়ান হন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন এবং রানার আপ হন উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী। ব্যাডমিন্টন দ্বৈততে চ্যাম্পিয়ান হন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান ও কাইফ জুটি এবং রানারআপ হন উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জুটি।

মহিলাদের কেরাম দ্বৈততে চ্যাম্পিয়ান হন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিলেটর ঝিমি চাকমা ও তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা জুটি এবং রানারআপ হন সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জুটি।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের  মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

বিদায়ী ইউএনও ও অফিসার্স ক্লাবের সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী

রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আনন্দ র‍্যালি

কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

বড়ইছড়ি কাদেরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন 

৬ দিন পরে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান

ঈদগাঁওয়ে বিএনপির মানবিক উদ্যোগ: অসহায়দের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট!

দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন

error: Content is protected !!
%d bloggers like this: