রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

 

“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি, ২০২৩ উপলক্ষে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট চিত্রশিল্পী শওকত জাহান। বিশিষ্টজনের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠক ইন্টুমনি তালুকদার, সমাজসেবক শ্যাম প্রসাদ চাকমা, নাটঘর একাডেমীর সাধারণ সম্পাদক তরুন চাকমা ও সাংস্কৃতিক সম্পাদক নবাশীষ চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটঘর একাডেমীর পরিচালক প্রনব চাকমা। উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে অর্নি ট্যুরস এন্ড ট্রাভেল ও রেগা প্রকাশনী।

অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোচনা করেন এবং স্বীয় মাতৃভাষা ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। তারা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য এধরণের আয়োজনকে স্বাগত জানান এবং আগামীতে চলমান রাখার আহবান জানান। অনুষ্ঠানে চিত্রাংকন, সংগীত ও নৃত্য প্রতিযোগীতায় বিপুল সংখক শিশুকিশোর অংশ নেন।
পরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

কাপ্তাইয়ে দুইদিনে হাজারো পর্যটকের আগমন

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকার দরিদ্র মানুষ ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী

নানিয়ারচরে ডিজিটাল মেলা

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স: ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

পানির স্বল্পতায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বনিন্মে 

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপি যোগব্যায়াম প্রদর্শন সম্পন্ন

জুরাছড়িতে সংবর্ধিত হলেন দেশসেরা কাবাডি মেয়েরা

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

রাজস্থলীতে যৌথবাহিনীর অভিযানে মামলার আসামী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: