শনিবার , ১১ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চম্পা চাকমা হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১১, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ

পদক্ষেপ এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটি সচেতন সমাজ ও পদক্ষেপ এনজিও কর্মকর্তারা।

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চম্পা চাকমাকে হত্যা করেছে এনামুল হক নামে একজন পেশাদার খুনী।

সিসি টিভিতে স্পষ্ট তা দেখা গেছে কিন্তু হত্যাকান্ডের ৭ দিন পরও গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। এখনো পুলিশ প্রশাসনের ঘুম ভাঙেনি। তথ্য প্রযুক্তির যুগে কেন অপরাধী ধরতে বিলম্ব হচ্ছে এমন হতাশা ব্যক্ত করেন বক্তারা।

খুনীকে ধরতে আর বিলম্ব না করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

সুশাসনের জন্য নাগরিক(সুজন) রাঙামাটি সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, পদক্ষেপ রাঙামাটি ব্রাঞ্চ ম্যানেজার হাসান আলী, সাংবাদিক  সৈকত রঞ্জন চৌধুরী   পদক্ষেপ কর্মী রাশেদা ইসলাম,ছাত্র নেতা সুমন চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, মিলন চাকমা।
প্রসঙ্গত গত ৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় অফিস থেকে ফিরার পথে ছুরিকাঘাতে খুন হন চম্পা চাকমা। চম্পা চাকমার বাড়ি রাঙামাটির বন্দুকভাঙা এলাকায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করলেন রোমানা

১০ বছর পর রাঙামাটি বনরুপা ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠিত: নেতৃত্বে জসিম-লিটন

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সরকারী প্রকল্পের ভূমির ক্ষতিপুরণ পেতে উচ্চ আদালতে যেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের স্থবিরতায় বন্ধ ৪৫৫০ পাড়া কেন্দ্র

রাঙামাটি সরকারি কলেজে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাইয়ে পূজামন্ডপ পরিদর্শনে ইউএনও

নানিয়ারচরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কেপিএম কর্তৃপক্ষের সাথে কাপ্তাই প্রেসক্লাবের নব গঠিত কমিটির মতবিনিময়

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী 

error: Content is protected !!
%d bloggers like this: