বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ৫ শতাধিক শিক্ষার্থীকে ৪৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
মার্চ ১৬, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫’শ ১৭জন শিক্ষার্থীকে ৪৬ লক্ষ চল্লিশ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬মার্চ) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং এমপি, প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে একটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এতে গেস্ট অব অনার হিসেবে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
বৃত্তি হিশেবে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া ৪’শ ৪৫জন ও কলেজ পর্যায়ে পড়ুয়া ২’শ ৭২ জন মোট ৫’শ ১৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।কলেজ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. হারুন-অর-রশিদ রশিদ, পুলিশ সুপার মো. নাইমুল হক, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া এবং উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম প্রমুখ।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’ প্রতি বছর উন্মুক্ত আবেদনের মাধ্যমে নির্বাচিত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী বৃত্তি প্রদান করে আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দলীয় মনোনয়ন ফরম নিলেন দীপংকর ও নিখিল

টানা ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে সড়ক ধস, যোগাযোগ বিছিন্ন

পাহাড়ের পিছিয়েপড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার জন্যই শান্তিচুক্তি’র প্রয়োজন ছিলো-মংসুইপ্রু চৌধুরী

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান: মিললো ৭ কোটি টাকার লোন জালিয়াতির প্রমাণ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন

বাঘাইছড়িতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট!

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে-লে.কর্নেল মুনতাসির

বিএসপিআই এর  প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: