সোমবার , ২৭ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শেখ হাসিনার হাত ধরে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে-কুজেন্দ্র

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ২৭, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পানছড়িতে এসেছিলেন।

উনার হাত ধরেই পাহাড়ে এখন বইছে শান্তির সুবাতাস। ম্মার্ট বাংলাদেশ গড়তে তিনি চান মেধাবী প্রজন্ম। তাই সবাইকে শিক্ষায় মনযোগী হতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিনত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি সোমবার বিকেলে পানছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়’র ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলীকেও বিদায় সংবর্ধনা জানানো হয়।
সভা শুরু’র আগে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাচাঁদ চাকমা।
পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রতিষ্ঠান প্রধান ইন্দ্র লাল চাকমা।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, উপজেলা পরিষদ’র প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা এবং পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৮ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের

পানছড়ি ফোর মার্ডার / বয়সের চেয়ে বাড়তি জনপ্রিয়তায় কাল হয়েছে জীবনে

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লাখ টাকা জরিমানা

বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে ছাত্রদলের মানববন্ধনে হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি

সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে

রামগড়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

লংগদু উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণে অসহায়দের মুখে হাসি

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত ও ষড়যন্ত্র বন্ধে স্মারকলিপি দিলো পিসিসিপি

নানিয়ারচরে ৪৩০ পিস ইয়াবাসহ আটক ৩

error: Content is protected !!
%d bloggers like this: