বুধবার , ২৯ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ইয়াবাসহ এক যুবক আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৯, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ

রাঙামাটিতে ইয়াবাসহ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার এক যুবককে আটক করেছে কোতয়ালী থানার পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত গোপন সংবাদের ভিত্তিতে শহরের ড্রিমল্যান্ড আবাসিক হোটেলের ১০৯ নাম্বার কক্ষ থেকে ১শ’পিছ ইয়াবাসহ এই যুবককে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত যুবকের নাম মোঃ রাসেল (৩০)।
কোতয়ালী থানাধীন মাঝেরবস্তি পুলিশ ফাঁড়ির এ এস আই শরীফ হাসান মঙ্গলবার সকাল ১০টায় গোপন সংবাদ পেয়ে তার সঙ্গীয় ফোর্স নিয়ে আবাসিক হোটেল ড্রিমল্যান্ড সংলগ্ন পাহাড়া বসিয়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই হোটেলের ১০৯ নাম্বার কক্ষ থেকে ১শ’পিছ ইয়াবাসহ রাসেল ধরে কোতয়ালী থানার ওসি আরিফুল আমিনকে খবর দিলে পুলিশের টহল গাড়ি এসে থানার সেকেন্ড অফিসার এস আই রিয়াদ ও এস আই শুভজিৎ পাল সব কিছু ভেরিফাই করে ২জন স্বাক্ষীর সামনে ইয়াবাসহ যুবককে থানায় নিয়ে যায়।
ড্রিমল্যান্ড আবাসিক হোটেলের (ভারপ্রাপ্ত) ম্যানেজার আব্দুল গফ্ফার জানান,আটকৃত ব্যক্তি ১০৯ নাম্বার কক্ষে সিট নিয়ে ছিল।
পরক্ষণে দেখলাম পুলিশ এসে ১০৯ নাম্বার ঢুকে ওই যুবককে আটক করে নিয়ে গেছে। শুনেছি তার কাছে নাকি ইয়াবা পাওয়া গেছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, কোতয়ালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের একটি আবাসিক হোটেল থেকে ১শ’পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করে। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত 

১৫৭ বছর পর বনপ্রহরীরা পেলেন মসজিদে কুবা 

নানিয়ারচরে মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাণ ফিরেছে রাইখালীর পানছড়ি ঝর্ণায়

ইবনে সিনা ট্রাস্ট ও ফ্যাড-ক্যাব-এর মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন মাসিক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা

চন্দনাইশে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

জুলাই পুর্নজাগরণে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানান প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: