বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

রাঙামাটিতে সাধারণ পাহাড়ি-বাঙালি শিক্ষার্থীরা পাহাড়ে অবৈধ অস্ত্র মুক্ত চাই, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পাহাড় চাই নানা স্লোগানে ও অবৈধ অস্ত্রধারীদের ছবি দিয়ে সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছেন।

এছাড়াও পাহাড়ে শিক্ষাবৃত্তি, চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের সাথে নানাধরনের বৈষম্যের কথা দেয়ালে লিখে ও ছবি এঁকে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত রাঙামাটি শহরের বনরুপার প্রধান সড়কের সিএনজি স্টেশন চত্বরে সন্ত্রাস ও বৈষম্য বিরোধী নানা ধরণের দেয়াল লিখন করেছেন পাহাড়ের সাধারণ শিক্ষার্থীরা।

সকালে ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতি ও প্রতিবাদী কন্ঠে দেয়াল লিখনে রং তুলিতে মেতে উঠেছে। কেউ কেউ দেয়াল পরিষ্কার করছে আবার কেউ কেউ রং মিশানোর কাজ করতে।

এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম বলেন, পাহাড়ে বাঙালিরা সকল দিকে বৈষম্যের শিকার, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উপজাতিরা কোটা পায় ৩২৫ টি আর পাহাড়ের বাঙালিরা কোটা পায় মাত্র ৫৬ টি তাও শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিন পার্বত্য জেলা পরিষদের নিয়োগে শতকারা ৮০ শতাংশ নিয়োগ উপজাতিরা পায়, আর বাঙালিরা মাত্র ২০ শতাংশ পায়। এই বৈষম্য দূর করতে হবে।

পিসিএনপি প্রচার সম্পাদক হুমায়ুন কবির বলেন, পাহাড়ে বাঙালিদের কান্না কেউ দেখা না কেন? বাঙালিদের জন্য কি মানবাধিকার নেই??

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম বলেন, পাহাড়ে প্রতিনিয়ত বাঙালিরা উপজাতি সন্ত্রাসী সংগঠন কর্তৃক নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে, বাঙালিদের ঘর বাড়ি ভাংচুর করছে, বাঙালিদের বাগান কেটে দিচ্ছে, বাঙালিদের গাড়ি ও বোট পুড়িয়ে দিচ্ছে, প্রতিনিয়ত কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে পাহাড়ি সন্ত্রাসীরা।

পিসিসিপি কলেজ সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমরা শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বৈষম্য মুক্ত চাই পার্বত্য চট্টগ্রামে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক দুলাল হোসেন

লংগদুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত 

কাপ্তাই হ্রদের পুনর্খনন করে গভীরতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বানভাসীদের জন্য অর্থ উত্তোলন করল নানিয়ারচর বিএনপি

ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিটি মেয়র ডাক্তার শাহদাদ হোসেন

উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনালে কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

দুদকের তদন্তে মিলেছে সত্যতা, রুমায় শিক্ষক উসা চিং মারমা বরখাস্ত

শেখ হাসিনাই একমাত্র পার্বত্যবাসীর দুঃখ বুঝেন-বীর বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: