সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে আহত ইউপিডিএফ কর্মীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
এপ্রিল ৩, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনিতে আহত হ্লাচিংমং মারমা প্রকাশ উষা (২৫) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টায় মারা গেছে।

এদিকে নিহত যুবককে নিজেদের কর্মী দাবি করেছে, প্রসিত খীসার নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসে সশস্ত্র কয়েকজন চাঁদাবাজ।

এ সময় এলাকার লোকজন ওই সশস্ত্র চাঁদাবাজদের ধাওয়া দিয়ে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে  গেলেও হ্লাচিংমং মারমা গণপিটুনিতে আহত হয়।
মানিকছড়ি থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে আহত হ্লাচিংমং মারমা(২৮) পিতা- থৈইলাপ্রু মারমা, মাতা-সামাউ মারমা, সাং- বৈদ্যপাড়া, রামগড়কে উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ডা. মহিউদ্দীন আহতের উন্নত চিকিৎসায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।
খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় আহত হ্লাচিংমং মারমা মারা যায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন জানান, মানিকছড়ি থেকে একজনকে পুলিশ নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজ আটক ও মারধরের খবর পেয়ে পুলিশ আহত হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ বিষয়ে আইনগত পরবর্তী করণীয় নিয়ে পুলিশ কাজ করছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা সোমবার (৩ এপ্রিল ২০২৩) এক বিবৃতিতে জেলার মানিকছড়ি উপজেলায় হ্লাচিং মং মারমা (উষা) নামে এক ইউপিডিএফ সদস্যকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে হ্লাচিং মং মারমা সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া নামক স্থানে গেলে বাঙালিরা তাকে ধরে নির্মমভাবে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।’
যোগ্যছোলা ইউনিয়নের জনৈক আওয়ামী লীগ নেতা এই ঘটনার নেতৃত্ব দেন বলে ইউপিডিএফ নেতা অভিযোগ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গম বিলাইছড়ির বড়থলি উচ্চ বিদ্যালয় ভবন আছে নেই পাঠদান কার্যক্রম

কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ঈদুল আজহায় উপলক্ষে সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান’র ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

কাপ্তাইয়ে জাতীয় দিবস ও পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

পিসিসিপি’র তীব্র প্রতিবাদের মুখে ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

নানিয়ারচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাই ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি 

কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

error: Content is protected !!
%d bloggers like this: