মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের  বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৪, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

রাঙামাটির  কাপ্তাই হ্রদে  পানির পরিমাণ কমে যাওয়ায় রাঙামাটির  পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসেছে ।

পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট হতে ২ শত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও বর্তমানে একটি ইউনিট হতে দৈনিক মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

মঙ্গলবার( ৪ এপ্রিল)   কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,   রুলকার্ভ অনুযায়ী বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮৭ দশমিক ৮০ ফুট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু কাপ্তাই হ্রদে বর্তমানে পানি আছে ৭৬ ফুট এমএসএল।

যেখানে ১১ দশমিক ৮ এমএসএল পানি কম রয়েছে। এছাড়া কাপ্তাই হ্রদে পানি ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি যদি ৬৬ এমএসএলের নিচে নেমে যায়, তবে তাকে বিপদসীমা হিসেবে ধরা হয়ে থাকে।

বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়,  এই কেন্দ্রের  ৫টি ইউনিট সচল থাকলেও পানির অভাবে ৪টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ১ নং  ইউনিট  দৈনিক মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

ভারী বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কাপ্তাই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে না বলে প্রকৌশলীরা জানান ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: