বুধবার , ১০ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক কমিটি গঠিত

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
মে ১০, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি

 

বাঘাইছড়িতে সুশীল সমাজের উদ্যগে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তদের দ্রুত পুনর্বাসন দাবি বিষয়ক কমিটি গঠন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মে ২০২৩ইং বুধবার বাঘাইছড়ি ইউনিয়নের মোরঘোনাছড়া নামক জায়গায় এ আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়। সারোয়াতুলী ইউনিয়নের সুশীল সমাজের যুব প্রতিনিধি বাবু মন্টু চাকমার সঞ্চালনায় এবং ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল বিহারী চাকমার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলার ৭ ইউনিয়ন থেকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তদের প্রতিনিধি হিসেবে স্ব স্ব ইউনিয়নের কার্বারী, হেডম্যান, মেম্বার সহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খন্ডের ঘ. ১ ও ঘ. ২ নং ধারায় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করার বিধান থাকলেও এখনো পর্যন্ত সরকার বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারত প্রত্যাগত শরণার্থীদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি বলে অভিমত ব্যক্ত করেন।

এছাড়া বক্তারা আরও বলেন, তৎকালীন সময়ে বিরাজমান পরিস্থিতির কারণে আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত পরিবার বাঘাইছড়ি উপজেলায় আভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে রয়েছে, যারা এখনও অনিশ্চিত ও দারিদ্র্যক্লিষ্ট মানবেতর জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, গত ১৩-০৯-২০১৪ তারিখে টাস্ক ফোর্স সভায় আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পরিবারদেরকে রেশনসহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত সিদ্ধান্ত সম্বলিত কার্যবিবরণী ২৮-০২-২০১৫ তারিখে অনুষ্ঠিত টাস্ক ফোর্স সভায় অনুমোদিত হলেও উক্ত সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি।

এজন্য তারা বাংলাদেশ সরকারের কাছে চুক্তি মোতাবেক ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের প্রাপ্য সুযোগ-সুবিধাদি নিশ্চিত করণ সহ অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী জানান।

সর্বশেষ আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে নিখিল জীবন চাকমাকে আহবায়ক করে এবং সুনীল বিহারী চাকমাকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তদের দ্রুত পুনর্বাসন দাবি বিষয়ক কমিটি গঠন গঠন করা হয়।

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তদের দ্রুত পুনর্বাসন দাবি বিষয়ক কমিটি, বাঘাইছড়ি, রাঙামাটি এর আহবায়ক সুনীল বিহারী চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

বাঘাইছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রামগড়ে আ.লীগের শতাদিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রামগড় বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সমস্যার সমাধানের চেষ্টা চলছে- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি সভা

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই স্পীলওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব

নানা আয়োজনে কাপ্তাইয়ে শহীদ দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: