মঙ্গলবার , ৩০ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় আগুনে পুড়েছে দেড় কোটি টাকা ঝাড়ু ফুল

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
মে ৩০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুনে পুড়েছে অন্তত দেড় কোটি টাকার ঝাড়ু ফুল।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভুইয়াছড়ায় ঝাড়ু ফুলের মজুদ রাখা স্টকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় অন্তত ২০ ট্রাক ঝাড়ু ফুল আগুনে পুড়েছে বলে জানা যায়।

মেরুং ঝাড়ু ফুল ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান জানান, দীপক দেবনাথের ২০ ট্রাক ঝাড়ু ফুল মুজদ ছিলো। যার এক ট্রাক ঝাড়ু ফুল লোড করতে প্রয়োজন ৬ লাখ ফুলের কাঠি। এসময় অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছি। সকালে থেকে শ্রমিক’রা ট্রাক লোড করছে। পরে শুনতে পাই আগুন লাগার কথা। আমি ঘটনা স্থলে এসেছি এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি ফায়ার সার্ভিসের সাথে।

এ বিষয়ে দীপক দেবনাথ জ্ঞান হারান, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দীঘিনালার মেরুং ফাঁড়ির ইনচার্জ( উপ-পরিদর্শক) মোঃ নজরুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনা শুনে ফাঁড়ির সঙ্গীয় ফোর্সসহ নিয়ে আগুন নিভানোর জন্য কাজ করি, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, আগুন লাগার ঘটনা শুনে দীঘিনালা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনা স্থলে এসেছে।
আশেপাশে পানি না থাকায় ২ হাজার ফুট দুরত্ব থেকে পানি এনে আগুন নিভানোর কাজ করতে হচ্ছে। তাছাড়া খাগড়াছড়ি থেকে আরো একটি ইউনিট সহ, তিনটি মিলে সকাল ১১ টা খেকে টানা ৩ ঘন্টা আগুন নিভানোর জন্য কাজ করছি। যেহুতো শুকনা ফুলের ঝাড়ুতে আগুন লেগেছে এরো অন্তত ২ ঘন্টা সময় লাগবে। আগুনের সূত্রপাত সম্পর্ক এখনো জানা যায় নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 কাপ্তাইয়ে ঝুঁকিতে বসবাস করছে  শত শত পরিবার

শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হবে – চুক্তি বর্ষপূর্তিতে বক্তারা

বাঘাইছড়িতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

দীপংকরের পক্ষে ভোট চাইতে রাজস্থলীতে অংসুইপ্রু

ইউনিয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি গুনগতমান উন্নয়নে অগ্রগতি ও অর্জন অবহিতকরণার্থে জেলা পর্যায়ে কর্মশালা 

রুমায় ফলজ চারা গবাদিপশু ক্রয়ে অর্থ প্রদান

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ 

কাপ্তাই হ্রদ থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

error: Content is protected !!
%d bloggers like this: