শনিবার , ৩ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রধানমন্ত্রীই পাহাড়ের প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ -এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুন ৩, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরণার্থী পদ-মর্যাদায় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রীই পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত জনপদে আলো জ¦ালানোর পথিকৃৎ। পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে এখানকার হাজার হাজার মানুষকে উদ্বাস্তু করেছে। দেশান্তরী করেছে। কিন্তু বিদ্যুৎ দেয়নি। ১৯৯৭ সালে দেশরত্ন- বঙ্গবন্ধু কন্যা প্রথমবার ক্ষমতায় এসেই পাহাড়ে বিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। যেখানে সহজে বিদ্যুৎ দিতে পারছেন না, সেখানে উন্নতমানের সোলার প্রদানের মাধ্যমে আলোকিত করছেন।

তিনি শনিবার দুপুরে মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বাটনাতলীর ৯’শ ৫৪টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাটনাতলী ইউনিয়ন পরিষদ মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও রক্তিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এম, এ, জব্বার ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার ও শুভ মঙ্গল চাকমা, মানিকছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সোলার প্যানেল বিরতনী কার্যক্রমের উদ্বোধন করতে এসে তালিকায় অনিয়মের অভিযোগে সেদিন বিতরন কার্যক্রম স্থগিত করে চলে যান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান-পার্বত্য প্রতিমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে / বান্দরবানের ডিসিকে বিএনপির স্মারকলিপি প্রদান

খাগড়াছড়িতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

কাপ্তাইয়ের রাইখালীতে  উঠান বৈঠক অনুষ্ঠিত

পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএমে পানি সরবরাহ বন্ধ

কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনীতে মুগ্ধতা ছড়াল

চিৎমরমে হাজী হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

জুরাছড়িতে ম্যালেরিয়া প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদগাঁও উপজেলা বিএনপি’র আনন্দ র‍্যালি ও সমাবেশ

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

error: Content is protected !!
%d bloggers like this: