রবিবার , ১৮ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নব নির্মিত ভবনের উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৮, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই অসাম্প্রদায়িক সোনার  বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আজ দেশের সব সম্প্রদায়ের ধর্মীয় উপসনালয়ে নতুন নতুন ভবন নির্মান হচ্ছে। এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

তিনি রবিবার  (১৮ জুন) সকালে  রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নবনির্মিত দ্বিতল চার্চ ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নিখিল কুমার চাকমা আরোও বলেন, প্রত্যেকটি ধর্মের মধ্যে শান্তির কথা বলা হয়েছে।  ধর্মীয় অনুশাসন যদি সকলে মেনে চলে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ব্যয়ে এই দ্বিতল চার্চ  ভবন নির্মাণ করা হয়।

এই উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘে নবনির্মিত চার্চের ফলক উন্মোচন, চার্চের পালক সখরীয় বৈরাগীর পরিচালনায় প্রার্থনা সভা, খ্রীস্ট সঙ্গীত পরিবেশন  এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি
উইং কমোডর (অব:) খ্রীষ্টোফার অধিকারী এর সভাপতিত্বে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন   রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা,  বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহ সভাপতি প্রদীপ বিশ্বাস, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,
শেড বোর্ডের পরিচালক মলিনা কর্মকার, ময়মনসিংহ অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি  জন সাংমা, গোপালগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ডেবিট অধিকারী, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রাক্তন সহ সভাপতি জগদীশ কর্মকার,  চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, দিনাজপুর অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিজয় দাশ,  রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গুনিয়া ও কাপ্তাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ  সহ  বিভিন্ন আঞ্চলিক চার্চ  সংঘের  প্রতিনিধি,   পালকবৃন্দ এবং মন্ডলীর সদস্যরা  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নানান সমালোচনায় খাগড়াছড়ি জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

কর্ণফুলি নদীতে তীব্র স্রোত:  ৫ দিন ধরে  চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

দীঘিনালায় স্কাউট দিবস উদযাপন পালন

কাল চন্দ্রঘোনা ইউপি নির্বাচনঃ প্রথমবারের মতো ইভিএম–এ ভোটগ্রহণ

হেভিওয়েট প্রার্থীর হলফনামা / বীর বাহাদুরের বছরে আয় প্রায় ৪ কোটি টাকা; নিজের সম্পদ ১০ কোটি; স্ত্রীর ৪ কোটি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্রান্ডহোম

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

হাসপাতালে সাংবাদিক পলাশ বড়ুয়া

error: Content is protected !!
%d bloggers like this: