সোমবার , ৩ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে ডেঙ্গু রোগি বাড়ছে, ১৫ দিনে হাসপাতালে ভর্তি ৭

প্রতিবেদক
প্রতিনিধি, মানিকছড়ি, খাগড়াছড়ি
জুলাই ৩, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

 

ঢাকা, চট্টগ্রামের ডেঙ্গু জ্বরের আতংক এখন পাহাড়ে। গত ১৫ দিনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৭জন। এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গুরুতর ১ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১জনের চিকিৎসা চলছে।

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঢাকা, চট্টগ্রামের মানুষ যখন আতংকগ্রস্ত ঠিক সে সময়ে পাহাড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সাধারণ মানুষের মাঝে আতংক বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে খাগড়াছড়ির গুইমারা,জালিয়াপাড়া, হাফছড়ি ও রামগড় উপজেলার হাতিমড়া এলাকা থেকে ৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানিকছড়ি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গুরুতর ১জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১জনের চিকিৎসা চলছে।

চমেক হাসপাতালে প্রেরিত রোগী মো. জসিম উদ্দীন(৩৫) ও হাসপাতালে চিকিৎসারত রোগী মো. আল মামুনের(২৮) শরীরে এখনো জ্বরের মাত্রা কমেনি। শরীর ও মাথায় প্রচন্ড ব্যথায় কাতর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসায় সকল প্রস্তুতি হাসপাতালে রয়েছে। আতংক না হয়ে সবাইকে সচেতন হতে হবে। পাহাড়ে উৎপাদিত ফল-ফলাদি নিয়ে ঢাকামুখি মানুষের শরীরে ডেঙ্গুবাহি মশার কামড়ে আজ সমতলের ডেঙ্গু পাহাড়ে নতুন আতংক বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও জানান, খাগড়াছড়ি জেলা বা বিভিন্ন উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস এবং পাহাড় থেকে ফল-ফলাদি বোঝাই ঢাকাগামী ট্রাক বা সঙ্গে থাকা লোকজন ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হয়ে এলাকায় ফিরে আসার পর জ্বরে আক্রান্ত হচ্ছে। এভাবে পাহাড়ি জনপদে ডেঙ্গু ছড়িয়ে পড়লে আক্রান্ত বৃদ্ধিসহ চিকিৎসায় প্রভাব পড়বে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে শেখ রাসেল দিবস পালিত

প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে : বড় মাছের দেখা নাই, ছোট মাছের সংখ্যা বেশী

চন্দ্রঘোনা-মিশন হাসপাতালের আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

ডিএসইসির ফ্যামিলি ডে আগামী ৬ জুলাই

রাঙামাটিতে ২৪ কি.মি. ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

বান্দরবানে বিএনপি দুইগ্রুপের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খুটাখালী ক্রিকেট একাদশের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙামাটিতে ‘লাল সবুজ উন্নয়ন’ টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ উপহার

লংগদুতে সবুজগিরি জনকল্যাণ সমিতির পুনর্মিলনী ও শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লাখ টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: