সোমবার , ২৪ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন বীর কুমার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৪, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ

বাই সাইকেলে ৪০ দিনে দেশের ৬৪ জেলা ভ্রমণকারী রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা বীর কুমার তনচংগ্যা রবিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  এমপির এর সাথে।

রবিবার (২৩ জুলাই) সকালে বান্দরবান জেলা শহরস্থ  পার্বত্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ  করেন।

সাক্ষাৎ শেষে মুঠোফোনে  বীর কুমার তঞ্চঙ্গ্যা জানান, আমি আজ অনেক বেশি আনন্দিত। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর স্যারের সাথে দেখা করতে পেরেছি এবং দেশের ৬৪টি জেলা ভ্রমনের বিভিন্ন স্মৃতি উনার কাছে তুলে ধরেছি। উনি সব শুনে অনেক খুশী হয়েছেন। সেইসাথে আমার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আমাকে অনেক মুল্যবান কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন।
এছাড়া আমি আমার পরবর্তী ইচ্ছা ভারতের ২৮টি রাজ্য ভ্রমনের কথা পার্বত্যমন্ত্রীকে জানিয়েছি। এসময় তিনি ভারতে ভ্রমণের জন্য আমাকে সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন। এছাড়া তিনি আমার এই অর্জনে খুশী হয়ে আমাকে পুরস্কৃত করেছেন।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা একজন ভ্রমনপিপাষু ব্যক্তি। যিনি গত ৮ই জুন দেশের ৬৪টি জেলা ভ্রমন করতে সাইকেল নিয়ে বের হন। এবং গত ১৮ জুলাই ৪০ দিনে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমন সমাপ্ত করে রাঙামাটির কাপ্তাইয়ে নিজ জন্মস্থানে ফিরে আসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট নিয়েই চলছে পাঠদান 

পোকখালী নাইক্যংদিয়া বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর

পাহাড়ে উন্নয়ন বিরোধীদের সুখবর নেই- ব্রি. জেনারেল জাহাঙ্গীর আলম

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

শারদীয় দূর্গা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে দূর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালী-আলোচনা সভা 

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ

কাপ্তাইয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: