রবিবার , ৩০ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এডিআইজি বিধান ত্রিপুরা টুরিস্ট পুলিশ চট্টগ্রামের দায়িত্বে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুলাই ৩০, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির কৃতি সন্তান এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা টুরিস্ট পুলিশ’র চট্টগ্রাম বিভাগের দায়িত্ব নিয়েছেন।

তাঁকে গত ২৫ জুলাই একই ইউনিট’র খুলনা-বরিশাল বিভাগ থেকে নিয়মিত পদায়ন করা হয়।
তিনি শিক্ষা জীবনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স করার পরে ২০ তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে ক্যাডার সার্ভিসে যোগদান করেন।

কর্মরত জীবনে তিনি ডিএমপিতে বিভিন্ন সময়ে অতিরিক্ত উপকমিশনার ও উপকমিশনার হিসেবে কাজ করেন। তাছাড়া মানিকগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেন।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি ও ঢাকা সরকারী তিতুমীর কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পাশ করেন।
মেধাবী এই পুলিশ অফিসারের পিতা প্রয়াত কৃষ্ণ মোহন ত্রিপুরা একজন কৃষি শিক্ষাবিদ হিসেবে কয়েক দশক ধরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল আইজি নব বিক্রম কিশোর ত্রিপুরা পারিবারিক সম্পর্কে এডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা’র ভগ্নিপতি। অবসর উত্তর জীবনে নব বিক্রম কিশোর ত্রিপুরা, সরকারি মনোনয়নে দুই দফায় চার বছর ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২.৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাঘাইছড়িতে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার কৃষি উপকরণ বিতরণ

রাঙামাটি শহরে পাহাড় ধসের সতর্কতা জারি; কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ

চট্টগ্রামে এখন টিভিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

বাঘাইছড়িতে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে দাবীতে পানছড়ি সংঘাত প্রতিরোধ কমিটির বিক্ষোভ

পালিয়ে আসা মিয়ানমারের একশত বিজিপিকে টেকনাফে স্থানান্তর

কাপ্তাইয়ে গীতি আলেখ্য ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি এক বাঙালী’

আইএফআইসি ব্যাংকের ৪৮তম পূর্তি উদযাপন

পাহাড় জুড়ে আলোর উৎসব: প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ

error: Content is protected !!
%d bloggers like this: