বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এটি সমসাময়িক সবচেয়ে বড় চালান / মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ১০, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ির মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।

বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসে (নোহা) তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এটি সমসাময়িক সবচেয়ে চালান ধরা পড়ল পুলিশ হাতে।

পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে গাঁজার একটি চালান মাইক্রোবাসে (নোহা) করে চট্টগ্রামের উদ্যোশ্যে রওনা দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম’র নেতৃত্বে মোবাইল-৭ এর দায়িত্বরত এসআই মো. এন্তেজারুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিনটহরী বাজার এলাকার বটতল সিএনজি স্টেশনের সামনে গতিরোধ করে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে। সেই সাথে পরিবহণের কাজে জড়িত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল কমির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার তিনটহরী বাজার এলাকায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। আকটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: