বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি, ত্রান বিতরণ অব্যাহত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ১০, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

বাঘাইছড়িতে ৮ আগষ্ট পর্যন্ত টানা ৬ দিনের ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে চলেছে।

বুধবার থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় ও নদীর পানি ক্রমশঃ কমতে থাকায় প্রায় ১৫ হাজার পানি বন্দি ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৫ শতাধিক পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

এবার বন্যা কবলিত অধিকাংশ এলাকা ও আশ্রয়কেন্দ্র সমূহ সরেজমিনে পরিদর্শন, আশ্রিতদের শুকনা খাবার ও খিচুরী বিতরণসহ আশ্রয়কেন্দ্রে আশ্রিত ও পানিবন্দি অনেকের সাথে মতবিণিময় করেছেন এবং জনমনে প্রশংসিত হয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এছাড়াও বন্যায় ক্ষতিগ্ৰস্হ এলাকা পরিদর্শন সহ বর্ন্যাত্যদের মাঝে শুকনা খাবার ও খিচূরী বিতরণ করেছেন, বাঘাইহাট সেনাবাহিনী ও বিজিবি জোন সহ ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃকর্ণেল শরীফ উল্লা আবেদ, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌরসভার মেয়র জমির হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ।
এছাড়াও বন্যা দূর্গতদের সহায়তায় জেলা প্রশাসন হতে বরাদ্ধকৃত ৫৫ মেঃটন চাল ও ৩ লক্ষ নগদ টাকা
উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও নির্বাহী অফিসার রুমানা আক্তারের সমন্বয়ে পৌর মেয়র,ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ৮ জুলাই থেকে ক্ষতিগ্ৰস্হদের মাঝে আজো বিতরণ করা হচ্ছে। এব্যাপারে সহযোগীতা অব্যাহত রেখেছেন, স্হানীয় কাউন্সিলর, মেম্বার, নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবকরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে মার্কেট কালেকশন পয়েন্ট কার্যক্রম পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিদল

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন চবির ড. আব্দুল্লাহ আল ফারুক

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৭তম মহাপ্রয়ান দিবস পালিত

খানা খন্দে ভরে গেছে ভেদভেদি-আসামবস্তি-তবলছড়ি সড়কে; বেড়েছে দুর্ভোগ

জাতীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন, ওয়াদুদ ভূঁইয়া

কাপ্তাইয়ে পাচারকালে সেগুন ও গামার কাঠ আটক

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

যুব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: