বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো আর কেউ দেশ পরিচালনায় সততার নজির দেখাতে পারেননি- কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৮, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেশ স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা, তাঁদের কোন সরকার মূল্যায়ন করেনি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের মূল্যায়ন করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো আর কেউ দেশ পরিচালনায় সততার নজির দেখাতে পারেননি। দেশের উন্নয়ন করতে নৌকার বিকল্প নেই মন্তব্য করে এ দেশকে এগিয়ে নেয়ার জন্য তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট কামনা করেন।

বুধবার (১৮ অক্টোবর ২০২৩) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মাঠে খাগড়াছড়ি সদর উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে

বিশেষ অতিথি ছিলেন – জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বাবু নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম. জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জেলা, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাভোগীরা এতে অংশ নেয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যায় নিহত শিশুদের পরিবারের মাঝে অনুদান প্রদান

বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়িদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

পাহাড়ে সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে কাজ করতে হবে

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু

নানিয়ারচরে মিনা দিবস উদযাপন

রাঙামাটি শহরে পাহাড় ধসের ঝুঁকিতে ১৩৬৬ পরিবার, সদরে খোলা হয়েছে ৭৭টি আশ্রয় কেন্দ্র

হঠাৎ আগুন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 

রামগড়ে দুর্গাপূজার দুই মণ্ডপে ৪৩ বিজিবির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

মানিকছড়িতে হাত ধোয়া দিবস পালন

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে ধানের শীষের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: