সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই বন বিভাগের অভিযানে ৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৬, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অভিযানে অবৈধভাবে পাচারের জন্য মজুদকালে ৫০.৪৫ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

সোমবার(৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  এর নির্দেশে  কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং কাপ্তাই বন বিভাগের কর্মীরা কাপ্তাই  লেকের পাশে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর  জাকির হোসেন স’মিলের পাশে পানিতে ডুবানো অবস্থায় এই সেগুন গোল  কাঠ জব্দ করেন।

কাপ্তাই রেঞ্জ অফিসার মুরাদ বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে খবর পাই যে,  স’ মিল এলাকার পাশে কাপ্তাই লেকে পানিতে ডুবানো অবস্থায় কিছু সেগুন কাঠ পাচারের উদ্যোশে মজুদ করা হয়েছে। তাৎক্ষণিক সন্ধ্যায় বন বিভাগের কর্মীদের নিয়ে কাঠ গুলো জব্দ করি। আমরা আসার আগে পাচারকারী দল পালিয়ে যায়।

উদ্ধারকৃত  কাঠগুলো  কাপ্তাই রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়েছে এবং এই বিষয়ে   বন মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

ইউপি সদস্য সজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন 

মধ্যেরাতে কাল বৈশাখী হানা নানিয়ারচরে

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সর্বস্বরের মানুষের

বাঘাইছড়িতে ৭ই মার্চ পালিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউএন’র সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চাই: মংসুইপ্রু চৌধুরী অপু

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

লংগদুতে সাত বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধা আটক

কাপ্তাই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

রাঙামাটির বুড়িঘাটে জুমার নামাজ আদায় করতে গিয়ে দু’পক্ষের মারামারিতে আহত ১

error: Content is protected !!
%d bloggers like this: