সোমবার , ১ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সবাই যেন উৎবমূখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে- রাঙামাটি জেলা প্রশাসক 

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন,সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে।ভোট দেওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সন্মানের বিষয়। ভোটকে উৎসব মূখর করে তুলুন।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ। একটি শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচনের কেউ যদি ভোট দিতে বাধা দেয় তাহলে ছাড় দেওয়া হবে না,রাষ্ট্র বিরোধী ও ভোট দানে কারচুপি করলে ভালো হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক আরোও বলেন, সকল জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, হেডম্যান এবং কারবারি সহ সকলকে নিয়ে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই।

বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১ জানুয়ারি ) দুপুর ১২ঃ০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম( বার), বিলাই ছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,সহকারী পুলিশ সুপার বিলাইছড়ি সার্কেল আবুল কাসেম চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা( রাসেল) বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,আতুমং মার্মা, হেডম্যান শান্তি বিজয় চাকমা, মেম্বার আনন্দ তঞ্চঙ্গ্যা এবং কার্বারী থুইপ্রু মার্মা ( আকাশ)।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,হেডম্যান, কার্বারি, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন এবং সঞ্চালনায় রুবেল বড়ুয়া।

জানা গেছে, উপজেলায় ১৩টি কেন্দ্রের মধ্যে ৫৪ টি কক্ষে ১৭৫ জন প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসার দায়িত্বে থাকবেন।এর মধ্যে হেলিসর্টি ব্যবহার হবে বড়থলি ইউনিয়ন সহ দূর্গম কেন্দ্রগুলোতে। এছাড়াও সার্বিক নিরাপত্তায় দায়িত্বে থাকবেন সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী।বিশেষ করে পুলিশ, আনসার,বিজিবি এবং সেনাবাহিনী। মোট ভোটার সংখ্যা ২৩,১১৭ জনের মধ্যে সবাইকে ৭ জানুযারী ভোট দেওয়ার আহ্বান করা হয়।

আলোচনা শেষে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসারদের কর্মশালায় অংশ নেন জেলা প্রশাসক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৭৩ ঋণগ্রহীতার মাঝে ঋণের চেক বিতরণ

কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্তের আয়োজনে বর্ষা বরণ

জুরাছড়িতে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

মানিকছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চন্দনাইশে মায়ের দোয়া এন্টারপ্রাইজ’র পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

বিলাইছড়িতে বিঝু উদযাপন

খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালন / আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

error: Content is protected !!
%d bloggers like this: