বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবার চিকিৎসায় এগিয়ে আসলেন বিএসপিআই প্রাক্তন শিক্ষার্থীরা 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবাকে চিকিৎসার জন্য ১লাখ টাকা আর্থিক সহায়তা  দিয়েছেন কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট  (বিএসপিআই) এর  ৫৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা শিশু নুসাইবার চিকিৎসার জন্য বিএসপিআই এর অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার এর মাধ্যমে নগদ  ১লাখ  টাকা প্রদান করেন।

এসময় বিএসপিআই এর বিভাগীয় প্রধান ও নুসাইবার পরিবারের সদস্যরা  উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:  নুসাইবার বাবা  জুনায়েদ আহমেদ ও মা নীগার সুলতানা তমা বিএসপিআই এর  প্রাক্তন শিক্ষার্থী।

শিশু নুসাইবার মা নীগার সুলতানা তমা জানান, আমার একমাত্র মেয়ের বয়স ৪বছর ৭মাস। ভারতে চিকিৎসা বাবদ খরচ ৫০লাখ টাকা দরকার। আমার পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা  সম্ভব না।

তাই মেয়ের চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্যর আবেদন করছি।

যোগাযোগ বিকাশ/নগদ ০১৮৮১-২১৭১৬৭, ০১৭৭৯-৮৬৯৪৮০ এবং সোনালী ব্যাংক হিসাব-৫৪১০৬০১০০৩৬৫২.

 

ছবি ও ক্যাপশন- থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবা ও তার পরিবারের হাতে চিকিৎসা বাবদ নগদ টাকা তুলে দিচ্ছেন বিএসপিআই অধ্যক্ষ ও প্রাক্তন  ৫৪ব্যাচ শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বন্যা দূর্গতদের মাঝে বিজিবি’র মেডিকেল সেবা ও ত্রাণ বিতরণ

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব: রাঙামাটিতে সুজন

লংগদুতে পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় মাইনী বাজারে ২ দোকানিকে অর্থদন্ড

‎লংগদুতে জাতীয়তাবাদী তাতী দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

রাইখালীতে হাঁস- মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাঙামাটি কলেজে আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা

মাইনীমুখ মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

শারদীয় দুর্গোৎসবে ঈদগাঁওয়ের পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন লুৎফুর রহমান কাজল

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাজার দর স্থিতিশীল রাখতে রাঙামাটিতে জেলা প্রশাসকের বাজার পরিদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: