মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

 

২০ ফেব্রুয়ারী,মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির পানছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২০ ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকান্ডর ঘটনা ঘটে। এতে পুড়েছে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বাজারের একটি হোটেলে আগুন দেখতে পান। মুহুর্তেই তা পাশের ক্রোকারিজ, মুদিমাল ও কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। পরে বাজার মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরমধ্যেই উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ২ টি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আধাঘন্টা পর সম্পূর্নভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিজন বিশ্বাস জানান, ২ টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পান। মুহুর্তেই ছুটে এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়ে পড়েন। সময়মতো জানা না গেলে বড় ধরণের ক্ষয়ক্ষতি ঘটতো বলে জানিয়েছেন তিনি। তবে হতাহতের কোন ঘটনা না ঘটলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়েছেন ষ্টেশন কর্মকর্তা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনা স্থলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহি অফিসার অনজন দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, সহ সেনবাহিনী, বিজিবি ও পুলিশ, স্থানীয় সেচ্ছাসেবী গন সহ ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে সহযোগীতা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে হোটেলের চুলা থেকে আগুনের উৎপত্তি। আবার কারো কারো মত বিদ্যতিক শর্ট সার্কিটে আগুন ধরেছে। সব মিলিয়ে এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি লিগ্যাল এইড অফিসের আয়োজনে চন্দ্রঘোনায় সচেতনতামূলক সভা

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ১০ মামলার আসামী পেশাদার চোর আটক

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

এটিএম আজহারকে মুক্তি না দিলে শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না– অধ্যাপক আবদুল আলিম

ঢাবিয়ান পরিচয়ে পাহাড়ের এক ঝাঁক তারকার মেলা

সেনাবাহিনী সর্বদা পাহাড়ে ও সমতলে অসহায়দের পাশে আছে

ক্ষমা চাওয়ায় আইনী প্রক্রিয়ায় যাবেন না ডাক্তার রোমেল

রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত– বিএনপি-জামায়াত

কাপ্তাইয়ে শিক্ষক দিবস পালন

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

error: Content is protected !!
%d bloggers like this: