বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়ক দুর্ঘটনা নিহত-২ আহত- ১৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

 

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ও আহত ১৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া আটটায় ঘাগড়া সেতুর উপর এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই আরিফ ও হাসান মারাযায়। তবে তাৎক্ষনিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানান,গাজীপুর-ন ১১-০২১০ ট্রাকটি কাপ্তাই হতে ১৭ জন নির্মাণ শ্রমিক নিয়ে রাঙামাটি যাওয়ার পথে ঘাগড়া সেতুর উপর গিয়ে ব্রেকফেল হয়ে রেলিংয়ের সাথে জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। তখন ঘটনাস্থলেই ২জন মারা যায়। বাকি ১৫ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা.শওকত আকবর জানান, ১৪-১৫ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮জনের অবস্থা আশংকাজনক তাই তাদেরকে জরুরীভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ও (পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার মারুফ আহম্মদ জানান, সন্ধ্যা সোয়া আটটায় ঘাগড়া সেতুর উপর ট্রাক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২জন মারা যায়। বাকি ১৫ জনের মত সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮জনের অবস্থা তেমন ভাল না তাই তাদেরকে দ্রæত ভাবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে সবার নাম জানা সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা

স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ 

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি / ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় নির্দেশদাতা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে

পার্বত্য চট্টগ্রামের বন ঝুঁকিপূর্ণ! সংরক্ষণের জন্য এর জরিপ করা প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাঙামাটি জেলা পরিষদ ঘেরাও

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬

রাঙামাটি শহরে প্রধান ৫টি ঈদ জামাতের সময়সূচি 

রাজস্থলী-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা মহাসড়কের বাঁক যখন মরণফাঁদ

error: Content is protected !!
%d bloggers like this: