শুক্রবার , ১ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে স্কুলে স্কুলে শিশুবরণ উৎসব, কেক কেটে শিশুদের উষ্ণ অভ্যর্থনা 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

 

বর্ণিলভাবে কক্ষ সজ্জিত করে, ফুল, চকোলেট, মিষ্টি ও উৎসব কেক কেটে, গান গেয়ে শিশুদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষায় তাদের বর্ণিল অভিষেক ঘটালো কাপ্তাইয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়।

গত মঙ্গলবার হতে গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার  সকল স্কুলে নতুন প্রাক প্রাথমিক শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিশুদের শিক্ষক-শিক্ষার্থীরা  তাদের অভিভাবকদের উপস্থিতিতে এই “শিশুবরণ উৎসব” অনুষ্ঠিত হয় ।

এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় শিশুদের। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য বলেন, শিশুরা আনন্দপ্রিয়। তাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা উৎসবমুখরতার মাধ্যমে শুরু হলে তা তাদের শিক্ষা গ্রহণে ও পরিবার থেকে স্কুলের  নতুন পরিবেশে অভিযোজিত হতে সহায়তা করে। প্রতিটি অভিভাবকও চায় তার সন্তানটি স্কুলে শিক্ষক- শিক্ষার্থী সবার কাছে গুরুত্ব পাক। এ জন্য উদ্ভাবনী ধারণার অংশ হিসেবে ২০১৭ সাল থেকে আমার বিভিন্ন কর্মএলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে।

উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে বলেন,  শিশু বরণ উৎসবের মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকবৃন্দ স্কুলকে তাদের আপন ও নিরাপদ আঙ্গিনা মনে করে।

চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মার্মা বলেন,  নতুন এ কর্মসূচি আমরা বিগত দুই বছর ধরে পালন করে আসছি। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার বেড়েছে। শিশুরা আনন্দের সাথে শিখছে।

পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ঊষাচিং মারমা বলেন, এ অনুষ্ঠানে  শিশুদের আনন্দ-উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। এতে অভিভাবকবৃন্দও পুলকিত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে জীববৈচিত্র্য সংরক্ষণে বিসিজি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহালছড়ি জোনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

কাপ্তাই থানা পরিদর্শনে রাঙামাটি পুলিশ সুপার

বাঙ্গালহালিয়াতে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পূজো উৎসবে সেনাবাহিনীর সহায়তা

বিলাইছড়ির মনোরম স্বর্গপুর ঝর্ণাঃ যেখানে ৭ টি ঝর্ণার জলধারা মিশে গেছে কাপ্তাই লেকে

পার্বত্য অঞ্চলে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে – রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা

বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র অনুমোদন

শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমঝোতার আহবানে রাঙামাটিতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: