শনিবার , ৯ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে ‘শিশু কানন’ এর উদ্বোধন করলেন ডিসি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ৯, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত দীর্ঘদিনের প্রত্যাশিত শিশু বিনোদন মূলক পার্ক ‘শিশু কানন’ এর উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।

আজ শনিবার (৯ ই মার্চ) বিকেল ৩ টার সময় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজোড়িত রামগড়ের ঐতিহাসিক এসডিও বাংলো সংলগ্ন এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিনোদন পার্ক ‘শিশু কানন’ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে জেলা প্রশাসক রামগড় উপজেলা গণপাঠাগারে ‘মুজিব কর্ণার’ ও বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘মুজিব কর্ণার’ এর উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাস সহ উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

পার্কটিগুরে দেখা গেছে, পার্কে স্থাপন করা কিডস্ জোনটি শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটাতে ও আনন্দময় পরিবেশ তৈরীতে সহায়ক হবে। শিশুদের অভিভাবকরাও বেশ আনন্দ উপভোগ করতে পারবেন। সন্ধ্যার পর রং-বেরংয়ের আলোকসজ্জায় পার্কটির সৌন্দর্য আরো বেড়ে যায়। এখানে ‘আই লাভ রামগড়’ ফটো সেশন প্লেস বাড়তি আকর্ষণ তৈরী ছাড়াও রামগড়কে পরিচিত করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ঐতিহ্যবাহি রামগড়ে শিশুদের বিনোদনের জন্য পার্কটি তৈরি করতে পেরে খুবই ভাল লাগছে। এখানে ট্রেনসহ আরও কিছু রাউড স্থাপনের পরিকল্পনা রয়েছে। পার্কের আসা দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজোড়িত ঐতিহাসিক এসডিও বাংলোর ইতিহাস জানা ও সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন। শীঘ্রই এসডিও বাংলোটিকে সংস্কারসহ আরো সাজানোর পরিকল্পনা রয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মহালছড়িতে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাচনী প্রচারণা

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চন্দনাইশে চর-বরমায় গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটি নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠানে অ্যাড. দীপেন দেওয়ান

ঈদগাঁওয়ে বিএনপির মানবিক উদ্যোগ: অসহায়দের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প

রমযানে ন্যায্য দাম না নিলে ব্যবস্থা নেয়া হবে

সনাকের সাথে রাঙামাটি হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়        

কাপ্তাইয়ে ৬০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

কাপ্তাই নুরিয়া দাখিল মাদ্রাসার ফলাফলে চমক, ২১ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

error: Content is protected !!
%d bloggers like this: