বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
এপ্রিল ৪, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

 

বৃহস্পতিবার(০৪মার্চ) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সতর দপ্তর কার্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান,এসপিপি, এনডিসি, পিএসসি।

মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন,পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী অপারেশন উত্তরণের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং সন্ত্রাস বিরোধী অভিযানে নিয়োজিত। আমাদের একমাত্র কাজ সন্ত্রা‍সী দমন ও সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জেলায় উন্নয়নের সহযোগী ভূমিকা পালন করা। অপারেশন উত্তরণের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে কর্মরত সকল সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে আসছে। আমাদের দায়িত্ব সকল কাজের উপযুক্ত পরিবেশ এবং সম্প্রীতি বজায় রাখা। প্রাত্যহিক আইন শৃংখলা রক্ষা আমাদের কাজ নয়, তবে যে শৃংখলার সাথে এলাকার শান্তির যোগসূত্র আছে তা রক্ষা করা অবশ্যই আমাদের কর্তব্য বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের ভূমিকাগুলোকে স্যালুট জানান তিনি।

এ সময় প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা,সাবেক সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ জেলা অন্যান্য সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কেইউজে/ রেজি: নং চট্ট- ২৮০৮)’-এর পক্ষ থেকে রিজিয়ন কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

ঘাগড়া প্রমিলা ফুটবলারদের চাউল ও অর্থ দিলেন জেলা প্রশাসক

ওয়াগ্গার ভাইজ্জাতলিতে স্থানীয় কমিউনিটিদের সাথে মতবিনিময়কালে ইউএনও মুনতাসির জাহান

বড়ইছড়ি কাদেরী স্কুলে বৃক্ষরোপণ অভিযান

রুমায় অগ্নদুর্গতদের মারমা স্টুডেন্ট কাউন্সিলের ত্রাণ সহায়তা

কাপ্তাই বিএসপিআই এ ৪ মাস ব্যাপি কেয়ার গিভিং উদ্বোধন

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্যচিংয়ের বাড়িতে শোকের মাতম

error: Content is protected !!
%d bloggers like this: