শুক্রবার , ২৮ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে সিএনজি অটোরিকসাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়ার রাবার বাগান ফরেনার চেক পোষ্টকে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে বিবেচনা করছে মাদক কারবারীরা। কিন্তু মাদক দ্রব্যের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের সাড়াশি অভিযানে জিরো টলারেন্স নীতির কারনে পাচারকারীরা ধরা পড়ে যাচ্ছে।

আজ দুপুরে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ পাচারের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকসাসহ ০৩ জন গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। শুধু মাত্র চলিত জুন মাসে পৃথক পৃথক অভিযান চালিয়ে ত্রিশ লিটার চোলাই মদসহ আরো তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে। চলিত মাসে এ পযন্ত প্রায় একশ লিটার চোলাই মদসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানিয়েছেন, এ ব্যাপারে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

তিনি আরো জানান, শুক্রবার দুপুরে কাউখালী থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেকপোস্ট এলাকা দিয়ে পাচার কালে ৬০ লিটার চোলাইমদ তিনজনকে গ্রেফতার করে। মদ পাচারকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকসা (চট্টগ্রাম-থ-১৪-এএফআর)টিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ০১) মোঃ হাসান(১৯), পিতা-মোঃ সুলতান, দিঘীনালা, খাগড়াছড়ি, ০২) মোঃ মজিদুল ইসলাম সোহেল(২৪), পিতা-মোঃ মকবুল হোসেন, দিঘীনালা, খাগড়াছড়ি, ০৩). মোঃ আজগর(১৯), পিতা-মোঃ আব্দুল জলিল, নং সরফভাটা,রাঙ্গুনীয়া, চট্টগ্রাম।

এ ব্যাপারে কাউখালীর বেতবুনিয়া পুলিশ ফাড়ির এস আই সাগর হালদার বাদী হয়ে ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের রাঙামাটির আদালতে সোপর্দ্য করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” উদ্বোধন

মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ আটক –১

কাপ্তাইয়ে আন্তঃ ইউনিট কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ৫৬ ইবি

চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: ৫টি অবৈধ ইটভাটাকে ২০ লক্ষ টাকা জরিমানা

ঈদগাঁওয়ে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ভুঁইফোঁড় সংগঠন বলায় পিসিসিপি’র প্রতিবাদ

কাপ্তাইয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ সভা

মানিকছড়িতে মৎস্য পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: