শনিবার , ৬ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ৬, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউপিস্থ দুরছড়ি বাজার থেকে ৯০ লিটার চোলাইমদ সহ ২ জনকে আটক করেছেন পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চোলাইমদসহ আটককৃতরা হলেন- মুদি দোকানদার ঝুলন চৌধূরী (৪৫) ও কসমেটিক দোকানদার বন দে (৩৫)। তারা উভয়ে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারের বাসিন্দা।

স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঘাইছড়ি থানার এসআই মেহেদী হাসান রাতুল ও এসআই রাশেদুল হাসান সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে আজ ৬ জুলাই (শনিবার) সকালে অভিযান চালিয়ে উপজেলার দূরছড়ি বাজার এলাকা হতে দুই দোকানদারকে আটক করেন। অভিযান পরিচালনার সময় আটককৃতদের কাছ থেকে ৯০ লিটার চোলাইমদ জব্দ করা হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইশতিয়াক আহমেদ জানান, পুলিশের নিয়মিত অভিযানের আলোকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে। গ্ৰেপ্তারকৃতদের উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন শেষে ৭ জুলাই রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং বাঘাইছড়ি থানা পুলিশের পক্ষ হতে এই ধারা অব্যাহত রাখা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুব সমাজকে যুব শক্তিতে রুপান্তর করেছিলেন-ওয়াদুদ ভূইয়া

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন ইমাম মুয়াজ্জিনরা

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাজার মনিটরিং

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

সাজেকে সাপের কামরে যুবকের মৃত্যু 

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও পিকআপসহ চালক আটক

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সভা 

রাঙামাটির সাপছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হবে-মংসুইপ্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: