বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৫, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বন, বনভূমি, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে সামাজিক বনায়নের বিকল্প নেই। এজন্য অধিকহারে বৃক্ষরোপণ করতে হবে। সৃজন করতে হবে বনজ, ফলজ ও কৃষিজ বাগান। এ লক্ষ্যে পাহাড়েরর জোতদার, বাগান মালিক, কৃষকসহ প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। তাই সংশ্লিষ্ট সবার প্রতি পার্বত্য অঞ্চলে সামাজিক বনায়নে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটিতে সপ্তাহব্যাপী আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ আহবান জানান।

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটিতে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা- ২০২৪ আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ। এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২২ হতে ২৮ জুলাই। কিন্তু সম্প্রতি দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে এ সময়ে সরকার কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণা করায় পূর্ব নির্ধারিত দিনের পরিবর্তে বৃহস্পতিবার এ বৃক্ষমেলার উদ্বোধন করে তা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

রাঙামাটি পৌরসভা চত্ত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষ্যে উদ্বোধনীর দিন সকাল ১০টায় শহরের বনরুপার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলাস্থল গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ—সদস্য দীপংকর তালুকদার।
এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রম্ন চৌধুরী, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. মো. জাহিদুর রহমান মিয়া। আলোচনা সভা শেষে মেলার স্টল পরিদর্শন এবং পৌরসভা চত্ত্বরে গাছের চারা রোপণ করেন অতিথিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

লংগদুতে সমাজ সেবা দিবস পালন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলা; বিচার বিভাগীয় তদন্ত দাবী

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

কাপ্তাইয়ে পবিত্র ঈদ উল আযহা পালিত

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

বঙ্গবন্ধুর সমাধিতে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে সংখ্যালুগু পরিবারের উপরে অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: