মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুলাই ৩০, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শত ৪৯ পরিবারদের মাঝে নগদ ছয় হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় দীঘিনালার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে এ নগদ ৬ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১ টি বালতি, ২ লাক্স সাবান, ১ কেজি ডিটারজেন পাউডার, ১ টি স্যানিটারী ন্যাপকিন ও ১ টি নেইল কাটার। ইউকেএইড ও মিনিষ্ট্রি অফ ফরেন এফের্সাস নেদারল্যান্ড এর আর্থিক সহযোগীতায় কারিতাস বাংলাদেশ এর ব্যাবস্থাপনা খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি এ জরুরী মানবিক সহায়তার নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে।

বিতরণ অনুষ্ঠানে মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ।

এ সময় আরো অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল, দীঘিনালা উপজেলার রির্সোস সেন্টারের ইন্ট্রাক্টর মো. মাইন উদ্দিন, ও সুবিধা ভোগীরা।

অনুষ্ঠানে জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, মেরুং ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৪৯ পরিবারের মাঝে এ সহযোগীতা দেয়া হচ্ছে।

এর আগে বিভিন্ন সময়ে দীঘিনালা উপজেলার দীঘিনালা, বাবুছড়া, বোয়ালখালী, কবাখালীসহ ৪ টি ইউনিয়নের ৭’শ পরিবারের মাঝে এ নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বদ্ধপরিকর–সাবেক এমপি লুৎফুর রহমান

রাঙামাটি জেলা পরিষদ মার্কেটের প্লট ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ: ব্যবস্থা নিতে গড়িমসি

রাঙামাটি কাঠ ব্যবসায়ীদের নেতৃত্বে আজম খান- শাওন ফরিদ

ঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা

পানছড়ি হত্যাকান্ডের খুনীদের গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান: মিললো ৭ কোটি টাকার লোন জালিয়াতির প্রমাণ

রাঙামাটিতে ১০ লাখ জাল টাকাসহ ২জন আটক

ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক

সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ মানুষ

error: Content is protected !!
%d bloggers like this: