বুধবার , ৫ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ওয়াগ্গাতে আম্রপালির ফলন কম, হতাশ কৃষকরা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ৫, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং  ওয়াগ্গা ইউনিয়ন এর তালুকদার সবুজ খামার এর মালিক ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। ওয়াগ্গা ইউনিয়ন এর ২৫ একর আমের বাগানে  তাঁর  আম্রপালির গাছ আছে। কিন্তু এই বছর  আশানুরুপ ফলন না তিনি হতাশ প্রকাশ করেছেন।

বুধবার (৫ জুন) সকালে বড়ইছড়ি বাজার তালুকদার সবুজ খামার দোকানে কথা হয় অরুণ তালুকদার এর সাথে এই প্রতিবেদকের। তিনি জানান, বিগত বছরগুলোতে আমের সিজনে তাঁর বাগানে গড়ে ৫০- ৬০ মেট্রিকটন আম্রপালি ধরতো। স্থানীয় চাহিদা মিটিয়ে রাঙামাটি জেলার বাহিরে বেপারিরা আম নিয়ে যেত। বেশ লাভ হতো। কিন্তু এই বছর সর্বসাকুল্যে ১ মেট্রিকটন আম্রপালি হবে না।  এই বছর যথেষ্ট লোকসান গুনতে হবে আমাকে।

ওয়াগ্গা ইউনিয়ন এর বটতলি এলাকায় ২ একর বাগানে আম্রপালির বাগান আছে চিরনজীত তনচংগ্যার। তিনিও হতাশ প্রকাশ করে বলেন, এই বছর আশানুরূপ আম্রপালির ফলন ধরে নাই।

১৫  বছর আগে ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা এলাকায় প্রায় ৪ একর বাগানে আম্রপালির গাছ লাগিয়েছেন আপাই মারমা। তিনি বলেন, এই বছর আম্রপালির মোটেই ফলন হয় নাই। যেখানে একটি গাছে   শতাধিক আম ধরতো, সেখানে গড়ে ১০ টির মতো আম ধরেছে।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে আম্রপালির ফলন কম হলেও উপজেলার কিছু কিছু এলাকায় আম্রপালির ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে না থাকায় ওয়াগ্গা ইউনিয়নে  এমনটি হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের রাইখালীতে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত 

রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদারের সাক্ষাৎকার

রাবিপ্রবিতে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন

পাহাড়ে যাত্রা শুরু স্বপ্নবিলাশ স্পোটিং একাডেমির

খাগড়াছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘাইছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি

ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে নতুন কাপড় বিতরণ 

ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে পিসিসিপি’র শোকসভা

কাপ্তাইয়ে কোভিড সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: