সোমবার , ১২ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই বিএসপিআই বৈষম্যতা বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১২, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এর বৈষম্যতা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ আগস্ট) সকাল ১১ টায় বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিজয় মিছিলটি  লগগেইট, নতুনবাজার হয়ে জেটিঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে আবারও বিএসপিআই ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মোঃ মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী এই বিজয় মিছিলে অংশ নেন।

এর আগে কাপ্তাই জোন(৫৬ ইবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল, পিএসসি  মিছিল শুরুর পূর্বে বিএসপিআই চত্বরে এসে ছাত্রদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করা সহ বিভিন্ন দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের ৬ (ছয়) দফা দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। মিছিল চলাকালে ৫৬ ইবি ইউনিটের এর নেতৃত্বে একটি টহল দল নিরাপত্তার দায়িত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার সহ শিক্ষকবৃন্দ মিছিলের সাথে অংশ নেন।

মিছিল শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি শান্তিপূর্ণ ভাবে মিছিল করার জন্য শিক্ষার্থীদের ও মিছিল চলাকালে নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়াও শিক্ষার্থীদের শান্ত থেকে শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান।

পরে কোটা বিরোধী আন্দোলনে  নিহত শহীদদের আত্মার শান্তি কামনা সহ ১ (মিনিট) নিরবতা পালন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে জনস্বাস্থ্য নিশ্চিতে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইনের বিশুদ্ধ পানির প্রজেক্ট বসিয়েছে বিদ্যানন্দ

খাগড়াছড়িতে চার সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের সাড়ে তিন লক্ষ টাকা চেক হস্তান্তর

পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বাতিলসহ ৭ দফা দাবীতে ৩২ ঘন্টার হরতাল চলছে রাঙামাটিতে

অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য কাওসারের পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

চীনে নেয়ার প্রলোভনে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার, ৫ জন উদ্ধার

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

রাঙামাটি মেডিকেলে নবীনদের ক্লাস ও অভিভাবক সমাবেশ

দিয়ামনি ই-কমিউনিকেশন স্বপ্নজয়ী সম্মাননা উদ্যোক্তা মিটআপে একঝাঁক উদ্যোক্তা

রাঙামাটিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: