বুধবার , ১৪ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালীতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৪, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ডংনালা-রাঙ্গুনিয়া সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা একটি বার্মিজ অজগর সাপ বুধবার(১৪ আগষ্ট) বিকেলে খুরুশিয়া রেঞ্জের অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার করা অজগরটির ওজন ১২ কেজি এবং এটি ১১ ফুট লম্বা।

রাইখালী রেঞ্জে কর্মরত বন প্রহরী মো. হাসান জানান, ঘটনার দিন বেলা প্রায় ১২টার সময় খবর আসে পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ডংনালা-রাঙ্গুনিয়া সীমান্ত এলাকায় বসবাসরত জনৈক নয়ন দাশের বাড়িতে জালে একটি অজগর আটকে আছে। খবর পেয়ে সাথে সাথে রাইখালী ইআরটি টিমের সভাপতি মো. রহমতুল্লাহ, রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে তারই নির্দেশে রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের সকল কর্মচারীদের নিয়ে ওই এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

এরপর কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলামের নির্দেশে   বুধবার বিকেলে খুরুশিয়া রেঞ্জের আওতাধীন দুধপুকুরিয়া অভয়ারণ্যে অজগর সাপটি অবমুক্ত করা হয়। এসময় খুরুশিয়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সহ রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রোগেসিভের নারীর ক্ষমতায়ন প্রোগামের সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী উপহারের ঘরগুলো পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে- ইয়াসমিন পারভিন

রাঙামাটি শহরে ৬টি ঈদগাহে ঈদুল আজহার নামাজের সময়সূচি 

এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

রাঙামাটির তবলছড়িতে ২০ টির অধিক বসতঘর পুড়ে ছাই

রামগড় সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে কমেছে মাদক-চোরাচালান

আসন্ন রমজান উপলক্ষে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সচেতন সভা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন: দুই লাখ টাকা জরিমানা

কাপ্তাই হ্রদে পানি কমায় / জুরাছড়িতে নৌ যাত্রীদের চরম ভোগান্তি 

রাজস্থলীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: