সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে হাজারো পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা, দশ পরিবারকে দেয়া হবে বাড়ি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৬, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

গেলো সপ্তাহের বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি জেলার সদর, দীঘিনালার মেরুং, মহালছড়ি উপজেলার ক্ষতিগ্রস্ত হাজারের অধিক পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করেছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন। পাশাপাশি অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত জেলা সদরের ১০টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হবে।

খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া, শান্তিনগর, মুসলিমপাড়া বটতলী, মেহেদীবাগ ও ঠাকুরছড়া। দীঘিনালা উপজেলার মেরুং, জামতলী, বেতছড়ি, বাচা মেরুং এবং চোংড়াছড়িতে ত্রাণ বিতরণ করা হয়।

এরমধ্যে খাগড়াছড়ি সদরের আওতাধীন এলাকায় ৪’শ ৫০ পরিবারেকে ত্রাণ সামগ্রী ও দীঘিনালায় ৪’শ ৫০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশন’র চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক মোবারক হোসেন জানান, গত মঙ্গলবার থেকেই আমরা খাগড়াছড়ি সদরের বটতলী এলাকা দিয়ে ত্রাণ তৎপরতা শুরু করি। আমরা ইতিমধ্যে মধ্যে আমরা ৪’শ ৫০ পরিবারকে ত্রাণ প্যাকেজ হিসেবে প্রতি পরিবারকে ৬/৭ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, ১২টি ডিম, বড়ো এক প্যাকেট বিস্কুট, পাঁচ প্যাকেট সেলাইন এসব বিতরণ করা হয়।

আর বাকি ৪’শ ৫০ পরিবারকে শুকনো খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আধা কেজি গুড়, বড়ো এক প্যাকেট বিস্কুট, সেনিটারি ন্যাপকিন দুটি ও সেলাইন দেয়া হয়।

এদিকে খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে উন্নতমানের ঢেউ টিন (ইন্ড্রাস্ট্রিয়াল শিট) বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে ১২টি করে ঢেউটিন প্রদান করা হয়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের জিরো মাইলস্থ আর্মি ক্যাম্পে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

বিতরণকালে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার বলেন, খাগড়াছড়ি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। কিছুদিন আগে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী, বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যেকোন দুর্যোগে আমরা সবসময় জনগনের পাশে আছি এবং থাকবো।

বিতরণকালে খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম, উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, জোনের টুআইসি মেজর সিদ্দিক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,বিদ্যানন্দ ফাউন্ডেশনের মোবারক বাবু, খাগড়াছড়ি জেলা রোভার-র সা. সম্পাদক মো. দুলাল হোসেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিকসহ সাংবাদিক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে এনসিপির শ্রমিক উইংয়ের আনুষ্ঠানিক যাত্রা

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

কাপ্তাই থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের বাকলিয়া হতে পলাতক আসামি গ্রেফতার

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে অভিযান

বড়ইছড়ি কাদেরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন 

ফারুয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

কাপ্তাইয়ে এসএসসি, দাখিল ও কারিগরিতে পাশের হার ৬৭.৬৩শতাংশ, জিপিএ-৫ পেলো ৭০জন

রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত– বিএনপি-জামায়াত

রাজস্থলীতে হাতির শাবক উদ্ধার

রামগড় ইউএনওর বিরুদ্ধে দুই শ্রমিককে হয়রানীর অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: