রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে  নানা আয়োজন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা সদর বাস স্টেশন সংলগ্ন স্থানে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুন উপস্থিত থেকে জাতীয়  ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রাইখালী বিএনপি সভাপতি হাসেম মেম্বার, ওয়াগ্গা বিএনপির সাধারন সম্পাদক, মায়ারাম তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম, সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, মহিলা দল সভানেত্রী পারুল আক্তার, শ্রমিক দল সভাপতি মোঃ ফয়েজ, সাধারণ সম্পাদক নাহিয়ান ডালিম সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে রবিবার বাদ আসর উপজেলাধীন প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্ঘটনায় আহত শিশুকে একাই হাসপাতালে নিলেন ট্রাফিক পুলিশ নুরুল আলম

রাঙামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বন  বিভাগ ও  পুলিশের অভিযানে  গাড়িসহ কাঠ আটক 

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে ৩ দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু 

শিক্ষার মান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে পার্বত্যবাসীকে উন্নয়ন উপহার দেওয়া হবে: দীপেন দেওয়ান

উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে তলিয়ে যাচ্ছে বাঘাইছড়ি 

খাগড়াছড়িতে মানহীন পণ্য বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

কাপ্তাইয়ের সীতা মন্দিরে মহাবারুণী স্থানে পূর্ণার্থীদের ভীড়

error: Content is protected !!
%d bloggers like this: