বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৫ দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী  এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার  উভয়দিকে  কর্ণফুলি নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২ টি  ফেরি নদীতে তীব্র স্রোতের কারনে গত ৫ দিন ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  সকাল ৮ টা হতে ফেরি চলাচল শুরু হয়েছে।

কাপ্তাই লেকে  পানি বৃদ্ধির ফলে কাপ্তাই পানি  বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট  খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় গত ৩১ আগস্ট হতে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও  জনপদ ( সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১১ টায় মুঠোফোনে  এই প্রতিবেদককে বলেন, নদীতে কিছুটা স্রোত কমে আসায় চালক,  যাত্রী,  ব্যবসায়ী এবং সর্ব সাধারণের  কথা চিন্তা  করে আমরা আজ( বৃহস্পতিবার)  সকাল ৮  টা হতে ফেরি চলাচল শুরু করেছি।

এদিকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই প্রতিবেদক যান চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায়।

এসময় কথা হয় ফেরির ইজারাদারের  মো: শাহজাহান  এর সাথে। তিনি  বলেন, নদীতে স্রোত কিছুটা কম হলেও এখনো স্রোত রয়েছে, আমরা সকলের কথা চিন্তা করে আজ ( বৃহস্পতিবার)  সকাল ৮ টা হতে ফেরি চলাচল শুরু করেছি। তবে দুপুর ১২ টা হতে  ১ টার মধ্যে নদীতে জোয়ার আসলে ফেরির গ্যাংওয়েতে পানি উঠে গেলে তখন কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।

এদিকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত চন্দ্রঘোনা ফেরিঘাটে বেশ কিছু চালক, যাত্রী এবং ব্যবসায়ীদের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা সকলেই জানান, গত ৫ দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় আমাদের দূর্ভোগ চরমে উঠেছিল। এইছাড়া কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় ইঞ্জিন চালিত বোট দিয়ে পারাপার করা খুবই রিস্ক ছিল। আজ হতে ফেরি চলাচল শুরু হওয়ায় আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি।

প্রসঙ্গত:  ফেরি চলাচল বন্ধের ফলে রাঙামাটি টু বান্দরবান-: রাজস্থলী সড়কে  চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছিল। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী এবং চালক। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে ঝুঁকি নিযে পার হয়ে চলাচল করতে হচ্ছিল। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে  এতদিন চলাচল করেছিল।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

কাপ্তাইয়ে শ্যামলী বিজনেস ক্লাস হন্দাই এসি বাসের উদ্বোধন

কাপ্তাইয়ে বুদ্দিজীবী ও বিজয় দিবস উদযাপন সভা অনুষ্ঠিত

ওয়াগ্গার তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

কাউখালীতে দু’দিন ধরে নিখোঁজ ফেরিওয়ালা

পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে লাগবে রাঙামাটি জেলা পরিষদের অনুমোদন

কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ 

ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন

রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহারের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: