সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টানা ১৫ দিন পানি ছাড়ার পর বন্ধ হলো কাপ্তাই স্পীল ওয়ের ১৬টি জলকপাট

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

টানা ১৫ দিন পানি ছাড়ার পর অবশেষে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বন্ধ করা হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট। এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত ২৪ আগস্ট সন্ধ্যা অবধি বিপদ সীমার উপরে ক্রস করায় অথাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরের দিন ২৫ আগস্ট সকাল ৮  টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। সেইদিন কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি আছঁড়ে পড়েছিল।

এদিকে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদকে বলেন, টানা ১৫ দিন ধরে পানি ছাড়ার পর কাপ্তাই লেকের পানির লেভেল কমতে থাকায় অথাৎ বিপদ সীমার নীচে চলে আসায় আমরা সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট বন্ধ করে দিই। তিনি আরোও বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই লেকের পানি বিপদ সীমার উপরে চলে যাওয়ায় অথাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরেরদিন ২৫ আগস্ট সকাল ৮ টা হতে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। সেইজন্য ভাটি অঞ্চলে জরুরী সর্তকবার্তা দেওয়া হয়েছিল।

পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এই বছর কাপ্তাই লেকের পানি এত বেশি বেড়ে গিয়েছিল গত ৩ সেপ্টেম্বর স্পীল ওয়ের ১৬ টি জলকপাট দিয়ে সর্বোচ্চ ৬০ ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল। সেদিন কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৬৫ ফুট মীন সি লেভেল। লেকে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

এদিকে কাপ্তাই লেকে পর্যাপ্ত  পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে  ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানান পিডিবি কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে আবারও তিন ইটভাটা বন্ধ

কাউখালিতে ইউএনডিপির এলভিএমএফ’র প্রশিক্ষণ সম্পন্ন

নিষেধাজ্ঞার কারণে পর্যটকহীন বান্দরবানে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধীতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

আলুটিলা পর্যটনে শতশত দর্শনার্থীদের মন মজাইল মাছেং নাটক

বিলাইছড়িতে জেন্ডার সহিংসতা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সভা

বরকল উপজেলা শিক্ষা অফিসারকে শাল্লায় বদলী; বই পেয়েছে বই বঞ্চিত শিশুরা

রাইখালীতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

রাজস্থলীতে শেষ হল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট

কাপ্তাইয়ে এমএন লারমার ৮৭তম জন্মবার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: