মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হওয়া যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী এলাকাবাসীর

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী তুলেছেন উপজেলার সাধারণ মানুষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় লংগদু উপজেলার বৃহত্তম বাজার মাইনীমুখ লঞ্চ ঘাট থেকে র‍্যালী বের করে ফরেস্ট অফিস এসে একত্রিত হয়।

পরবর্তীতে ফরেস্ট অফিস এলাকায়, আব্দুল করিমের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন স্থ্নীয়রা। বক্তব্যে তারা বলেন, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালি ও গাফিলতির কারণে আব্দুল করিমের মৃত্যু হয়েছে। যারা অন্যায় জুলুম এবং ক্ষমতার প্রভাব দেখিয়ে এতো বড় টানা দিয়ে কাপ্তাই লেকের এপার থেকে ওপার বিদ্যুৎ এর তার টানিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ না দিলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ঐ এলাকা থেকে বিদ্যুৎ’র তার সরাতে হবে। নয়তোবা ওখানে টাওয়ার বসিয়ে বিদ্যুৎ সরবাহ করতে হবে।

এবিষয়ে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা (আরি) বলেন, ক্ষতিপূরণ দেওয়ার কোন সিদ্ধান্ত হয়নি। প্রশ্ন করা হয় ঘটনাস্থলে বা ক্ষতিগ্রস্ত পরিবারকে আপনারা কেউ এখনো দেখতে আসেননি? উত্তরে তিনি বলেন কে বলছে আপনাকে আমরা যাইনি। যখন বলা হয় নিহতের পরিবার তখন তিনি চুপ হয়ে যায়। বৈদ্যুতিক লাইনটি অপসারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটাতো একদিনের কাজ না। তবে লাইনটি বন্ধ রয়েছে। তিনি বলেন তারা আবেদন করলে কর্তৃপক্ষ যা ভালো মনে করে করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি হোটেল মালিক সমিতির সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

কাউখালীর ছিদ্দিক – ই- আকবর ( রাঃ) মাদ্রাসার দুই  দিনব্যাপি বার্ষিক মাহফিল সম্পন্ন

দুর্ঘটনায় কাতর যুব স্বেচ্ছাসেবক সুমনের পাশে খাগড়াছড়ি এনসিপি

হিমেল চাকমার অনুসন্ধানী বইয়ের মোড়ক উন্মোচন

বাঘাইহাট জোনের আয়োজনে দুর্গম সাজেক ইউনিয়নে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙামাটি জেলা প্রশাসকের দোয়া ও ইফতার মাহফিল

মহালছড়ি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রামগড়ে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা; ব্যবস্থা নেয়ার কথা জানালেন ইউএনও

বান্দরবানে ৩২টি মণ্ডপে হবে দুর্গাপূজা

কাপ্তাইয়ে জাতীয় দূর্যোগ প্রশমন দিবসের র‍্যালী ও আলোচনা সভা 

error: Content is protected !!
%d bloggers like this: