বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে যৌথ অভিযানে চোরাচালন পণ্যসহ আটক ২

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) ও রামগড় থানা পুলিশের যৌথ অভিযানে ভারত সীমান্ত পার করে অবৈধ ভাবে দেশে নিয়ে আসা বিপুল পরিমাণ সিগারেট ও ঔষধ সামগ্রীসহ দুই পাচারকারীকে আটক করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ফেনীনদীর কূল নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামালসহ আসামীদের আটক করা হয়।

আটককৃত মোঃ শাহজাহান (৫৯) উপজেলার ফেনীরকুল এলাকার মৃত মোঃ জাকির হোসেনের ছেলে এবং মোঃ রুবেল (২৮) একই এলাকার মোঃ শাহজাহানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুই পাচারকারী পালিয়ে গেছে জানায় বিজিবি।

সূত্র জানায়, বিজিবির রামগড় ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপির নাঃ সুবেঃ মোঃ শরীফ মাহবুব রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের রামগড় থানার এসআই মোহাম্মদ জাফর আলমের নেতৃত্বে একটি দল ফেনীনদীর কুল সংলগ্ন এলাকার মোঃ শাহজাহান আলীর বাড়ী তল্লাশী করে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা ভারতীয় ৩০ কার্টুন বেনসন সিগারেট, ৮ কার্টুন সিগারেটের ফিল্টার এবং ৬০০ কৌটা ঔষধসহ শাহজাহান ও রুবেলকে আটক করতে সক্ষম হয়।

সূত্র জানিয়েছে, পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ দুই আসামীকে রামগড় থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং পালিয়ে যাওয়া অপর দুই আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে যে কোন অপরাধ ঠেকাতে বিজিবি আগের চেয়ে আরো শক্ত অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাতে ক্ষয়-ক্ষতির পরিমান ১০কোটি টাকার অধিক

নারীর শক্তিতে টেকসই উন্নয়ন– মহালছড়িতে উৎসবমুখর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

বান্দরবান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপির

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯৪৬৩ জন পরীক্ষার্থী; আবাসিক মোটেলে ২০ % ছাড় ঘোষণা

ইঁদুরে ক্ষতিগ্রস্ত সাজেকের ২৫টি গ্রামে জাবারাং সমিতির খাদ্য সহায়তা প্রদান

রামগড়ে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়

বাঘাইছড়িতে জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উদযাপিত

গুইমারা পুলিশের অভিযানে ৮ লাখ টাকার সেগুন ও গোদা কাঠ উদ্ধার

কাপ্তাইয়ে পরিবেশ নষ্টের অপরাধে ১৪টি গরু খোয়াড়ে দিল ব্যবসায়ী সমিতি

নিখোঁজের ১৫ ঘন্টা পর নদীতে মিলল লাশ  

error: Content is protected !!
%d bloggers like this: