বুধবার , ২ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বরকলে সম্প্রীতির উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় তৎপর বিজিবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ২, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

রাঙামাটির বরকলে ভারতের মিজোরাম সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়ন, মানবিক সেবামূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা বজায়সহ নিরাপত্তা রক্ষায় তৎপর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ)। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো বরকলের ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতির উন্নয়নসহ আসন্ন শারদীয় দুর্গোৎসব চলাকালীন এলাকার নিরাপত্তা বজায় রাখতে মঙ্গলবার (১ অক্টোবর) উভয় সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণকে নিয়ে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) অধীন ভূষণছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ভূষণছড়াবাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় বর্তমানে পাহাড়ি বাঙালি বিবাদমান পরিস্থিতি এবং শারদীয় দুর্গোৎসব সামনে রেখে জনসচেতনামূলক গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার রোধ, এলাকায় শান্তিশৃংঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় হয়েছে।

বিজিবি ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূষণছড়া কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ভূষণছড়া ফারুক ই আজম দাখিল মাদ্রাসার সুপার মো. কামরুল ইসলাম, ভূষণছড়া বাজার সভাপতি মো. আব্দুল হালিম, ভূষণছড়াবাজার সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, ভূষণছড়া বাজার মসজিদের সভাপতি মো. শাহজালাল, ভূষণছড়াবাজার ইজারাদার মো. জাফর আলী, পন্ডিতপাড়া এলাকার কারবারি প্রণয় চাকমা, বাগাইছড়ি এলাকার কারবারি সুনেন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন ছোটহরিণা ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনার অধীন ভূষণছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ভূষণছড়াবাজারে স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার

রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

চম্পাঘাট শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কার ও খেলাধুলা সামগ্রী বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার ও জেলা পরিষদ চেয়ারম্যান

খাগড়াছড়িতে পুলিশ সুপার নাইমুল হক / শারদীয়া দূর্গোৎসব পালনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে 

কাপ্তাইয়ে লজ্জাবতী বানর উদ্ধার

জামিনে মুক্ত কাপ্তাই বিএনপির তিন নেতাকর্মী

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন ইমাম মুয়াজ্জিনরা

নানিয়াচর বুড়িঘাটে চোর সন্দেহে পিটুনির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

ঈদগাঁওয়ে বালির গর্তে পড়ে শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: