সোমবার , ২১ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ২১, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন হয়েছে। বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি ফুটবল ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে এর আয়োজন করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।

এ সময় তিনি বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলে আশ্বাস দেন।

এ সময় জেলার খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ বনাম মানিকছড়ি এফসি রেঞ্জার্স খেলছেন।

বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে জেলার ২০ টি ফুটবল টিম অংশ নিয়েছে। মাসব্যাপী এ আয়োজনের শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে নিহত-১, আহত-১

দীঘিনালায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ পেলো ৮০ নারী

ছয় দফা দাবীতে বিলাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

পাহাড়ের পিছিয়েপড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার জন্যই শান্তিচুক্তি’র প্রয়োজন ছিলো-মংসুইপ্রু চৌধুরী

খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতের

নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে পুণ্যানুষ্ঠান

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে জুরাছড়িতে নানান কর্মসূচি

রামগড়ে জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” উদ্বোধন

কাপ্তাইয়ে টেন্ডার নিয়ে মারামারি ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল

error: Content is protected !!
%d bloggers like this: