মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালার দূর্গম কাটারুংছড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
নভেম্বর ৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। সেনাবাহিনী দূর্গম এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন লক্ষে শিক্ষা, চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে।

মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দূর্গম কাটারুংছড়া এলাকায় কাটারুংছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়রে মাঠে পাহাড়ী সম্প্রদায়ের মাঝে দীঘিনালা জোনের ৪ইষ্ট বেঙ্গলের সেনাবাহিনীর পক্ষ হতে চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও মো: রাকিবুল ইসলাম রনি।

এসময় উপস্থিত ছিলেন, আলমগীর টিলা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান, ওয়ারেন্ট অফিসার মো: মোবারক মিয়া। এসময় কাটারুংছড়ার প্রায় দেড় শতাধিক পাহাড়ী সম্প্রদায়ের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।

চিকিৎসা সেবা নিতে এসে বিনয় জ্যোতি চাকমা(৫৫), সুমাত বালা চাকমা(৭০) ও সোনালী চাকমা(৩৫) বলেন, আমরা দূর্গম এলাকায় বাস করি চিকিৎসাসেবা নিতে অনেক কষ্ট হয়। সেনাবাহিনী আমাদের দূর্গম এলকায় এসে চিকিৎসা সেবা দিতেছে এতে আমাদের মত বয়স্ক রোগীরা অনেক উপকৃত হচ্ছে। আমারা সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই তারা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক কাজ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে কালবৈশাখীর তান্ডব, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৬ বছর পূর্তি উদযাপিত

রাঙামাটি সদর উপজেলায় পানিবন্দী ৩ হাজার মানুষ

“সমন্বিত উদ্যোগে গড়বো নিরাপদ সমাজ”– রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র তাহসিনের লাশ মিলল ৬৪ ঘন্টা পর  

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড; দুইজনের যাবজ্জীবন

জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা 

দীঘিনালায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা

জুরাছড়িতে সেনা সদস্যের হাতে অবৈধ সেগুন কাঠ জব্দ

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

error: Content is protected !!
%d bloggers like this: