শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সড়ক দুর্ঘটনায় রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রের মৃত্যু

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. দেলোয়ার হোসেন (৭০) চট্টগ্রামের ফটিকছড়িতে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট হাসপাতাল রাস্তার মাথায় মাটিভর্তি জিপগাড়ির সাথে নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাবেক মেয়র মো. দেলোয়ার হোসেন সহ সাত জন গুরুত্বর আহত হন । তারা চট্টগ্রামের হাটহাজারিতে নাতনির বাড়িতে এক নবজাতককে দেখতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে এসে রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন ও তার স্ত্রী, বেয়াই, মেয়ে, মেয়ের জামাতাসহ আহত সাতজনকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত দেলোয়ার হোসেন বিকেল ৩টার সময় মারা যান।

নিহত দেলোয়ার হোসেন রামগড় পৌরসভার ২০০২ সালের নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি প্যানেল মেয়র এক মনোনীত হন এবং পরবর্তীতে দীর্ঘ সময় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন। তিনি পৌরসভার সোনাইপুল বাজার এলাকার বাসিন্দা।

সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুরছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

খাগড়াছড়ির ৩ উপজেলায় ১০২ কেন্দ্রের ৮১টিই ঝুঁকিপূর্ণ ৪১টি দূর্গম কেন্দ্রে ব্যালট যাচ্ছে আজ

রামগড়ের জোড়া খুনের রহস্য উদঘাটন, ক্ষোভ থেকে দাদী ও ফুফুকে গলাকেটে হত্যা

মানিকছড়ি যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ নির্বাচন চলছে

রাজস্থলী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপ্তাইয়ে বিশ্ব বন দিবসের র‍্যালী-আলোচনা সভা 

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

চলছে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন

রাঙামাটি জেলায় চন্দ্রঘোনা থানা আবারও শ্রেষ্ঠ নির্বাচিত

error: Content is protected !!
%d bloggers like this: