শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ১, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে বাজার মনিটরিংয়ে করেছে রামগড় উপজেলা প্রশাসন।

শুক্রবার (১লা নভেম্বর) সকালে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইসমত জাহান তুহিন।

জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স টিম। বাজারে মাছ-মাংসের দামে সিন্ডিকেট বন্ধে ব্যবসায়ীদের কঠোরভাবে হুঁশিয়ারি দেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা । অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স নবায়ন ও লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

এসময় অভিযানে পণ্য বেচাকেনার পাকা রসিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকার সাথে বিক্রির মিল না থাকা,  মেয়াদ উত্তির্ণ পন্য মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিং শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইসমত জাহান তুহিন বলেন, সরকারের নির্দেশনা মেনে দ্রব্যমূল্যের দাম যাতে সাধারণ ক্রেতাদের হাতের নাগালে রাখা যায় এজন্য আমাদের জোর চেষ্টা থাকবে। জনস্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামগড়ের সবকটি বাজারে উপজেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারী ইনসপেক্টর রনি ত্রিপুরা, রামগড় থানার এসআই আজিম উদ্দিনসহ, বাজার পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা সহযোগিতা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ 

রাঙামাটিতে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি পালিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি

বাঘাইছড়িতে বন্যায় নিহত শিশুদের পরিবারের মাঝে অনুদান প্রদান

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নববর্ষের রংঙ লেগেছে পাহাড়ে, রাঙামাটিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা

‎খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সুস্বাস্থ্যে কামনায় রাজ বন বিহারে দীপেন দেওয়ানের প্রার্থনা

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা

রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

কাপ্তাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: