রবিবার , ১০ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ১০, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়স্থ বিজিবির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন। এতে জোন এডি রাজু আহমেদ, রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, জামায়াতে ইসলামি রামগড় সভাপতি ফয়জুর রহমান, ইসলামি আন্দোলন রামগড় উপজেলা সভাপতি আবদুল খালেন, বিজিবির পদস্থ কর্মকর্তা, হেডম্যান-কার্বারী, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার আলোচনায় রামগড়সহ এ অঞ্চলে আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, সীমান্ত সুরক্ষা, ইভটিজিং, মাদক চোরাচালান, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক অব্যবস্থাপনা সহ নানা বিষয় উঠে আসে। এসময় অধীনস্ত অঞ্চলে চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ শান্তি-শৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কাউখালীতে অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

বিএফডিসির দুর্বল ব্যবস্থাপনায় ধংসের পথে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ

৯ মাস পর দীঘিনালায় উদ্ধার নরসিংদির মিতু আখতার

রাঙামাটি ফিসারি বাঁধে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪

নানিয়ারচরে ক্রীড়া দিবস পালিত

কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান

কাপ্তাই ওয়াগ্গাতে সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

error: Content is protected !!
%d bloggers like this: