সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে ওয়াগ্গা জোনের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ২, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে  রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার চিৎমরম এলাকার চিংম্রং বৌদ্ধ বিহার রেষ্ট হাউজের সামনে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় প্রায় সাড়ে ৩ শত  জন পাহাড়ী ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর মেডিক্যাল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, এএমসি এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। মহিলা ও শিশুরোগ অভিজ্ঞ ডা: স্বর্ণা বাড়ৈ মেডিক্যাল  ক্যাম্পে  সহায়তা করেন।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এসময় এই মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং আগত স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পাহাড়ী, বাঙালি, হেডম্যান, কারবারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। পার্বত্যঞ্চলে পাহাড়ি – বাঙালী মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা আশা করছি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

তিনি আরোও বলেন, কেউ কেউ পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পাঁয়তারা করছে, কেউ যদি অস্থিতিশীল করতে চাই, আমরা কঠোরভাবে দমন করবো। আমরা শান্তি চাই।

এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ইতোমধ্যে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ও ওয়াগ্গাছড়া জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙালী বেকার তরুনদেরকে কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষে জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েলডিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকারের মূলমন্ত্র হিসেবে “সবার জন্য মানসম্মত শিক্ষা”  বাস্তবায়নকল্পে ওয়াগ্গাছড়া জোন সদর হতে  ১শত ১১ কিঃ মিঃ দূরবর্তী রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার কচুতলী টিওবি সংলগ্ন চাকমা ও তনচংগ্যা সম্প্রদায়ের ৫৫টি পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য একটি স্কুল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সকল অফিসার্স, জেসিও’স ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়াগ্গাছড়া জোনের পক্ষ হতে এ ধরণের বিশেষ মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি সদস্য বহিষ্কার

কাপ্তাইয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

টাকা দিয়ে চাকরি হবে না, মেধাবীরাই নিয়োগ পাবেন-দীপন তালুকদার

খাগড়াছড়ি জেলা পরিষদে এক ঘন্টার জন্য চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: